ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo [আপডেট] রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

হাই-ভোল্টেজ ম্যাচে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 89
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনাল এরই মধ্যে নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং আফগানিস্তান। চতুর্থ দল চূড়ান্ত হবে আজ ভারত-পাকিস্তান ম্যাচের পর। দু’দলের কাছেই এই ম্যাচ এক রকম কোয়ার্টার ফাইনাল। 

হাই-ভোল্টেজ ম্যাচে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান যুবারা। জিম্বাবুয়ের বুলাওয়েতে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়।

পাকিস্তানের বিপক্ষে জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে পৌঁছাবে ভারত। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হবে আফগানিস্তান। পাকিস্তান জিতলে দু’দলের পয়েন্ট হবে সমান। সে ক্ষেত্রে বিবেচ্য হবে নেট রান রেট।

সুপার সিক্সের গ্রুপ টু-এ ৮ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে চলে গিয়েছে ইংল্যান্ড। শেষ ম্যাচের আগে ৩ ম্যাচে ভারতের পয়েন্ট ৬। সমসংখ্যক পাকিস্তানের পয়েন্ট ৪। ভারতের নেট রান রেট ৩.৩৩৭। পাকিস্তানের ১.৪৮৪। তাই পাকিস্তানকে শুধু জিতলেই হবে না। বড় ব্যবধানে হারাতে হবে ভারতকে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ধাক্কা পাক শিবিরে। উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ শায়ান চোট পেয়ে ছিটকে গিয়েছেন ছোটদের বিশ্বকাপ থেকে।

এখনও পর্যন্ত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অপরাজিত পাঁচ বারের চ্যাম্পিয়ন ভারত। পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে বৈভব সূর্যবংশী, বিহান মালহোত্রা, অভিজ্ঞান কুন্ডুরা ফুরফুরে মেজাজেই আছেন।

ভারত একাদশ :  অ্যারন জর্জ, বৈভব সূর্যবংশী, আয়ুষ মাত্রে (অধিনায়ক), বিহান মালহোত্রা, অভিজ্ঞান কুন্ডু (উইকেটরক্ষক), বেদান্ত ত্রিবেদী, আরএস অম্বরীশ, কনিষ্ক চৌহান, খিলান প্যাটেল, হেনিল, দেবেন্দ্র প্যাটেল।

পাকিস্তান একাদশ : হামজা জহুর (উইকেটরক্ষক), সামির মিনহাস, উসমান খান, আহমেদ হুসেন, ফারহান ইউসুফ (অধিনায়ক), হুজাইফা আহসান, আলী হাসান বালুচ, আব্দুল সুবহান, মমিন কামার, মোহাম্মদ সায়াম, আলী রাজা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হাই-ভোল্টেজ ম্যাচে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান

আপডেট সময় : ০৮:১২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬