ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo [আপডেট] রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

ম্যাচের আগেই প্রেমিকাকে নিয়ে আলোচনায় হার্দিক পান্ডিয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৯:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 219
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের আগেই প্রেমিকাকে নিয়ে আলোচনায় হার্দিক পান্ডিয়া। ভালোবাসা দিবসে প্রেমিকা মডেল মাহিকা শর্মাকে উৎসর্গ করে ট্যাটু করেছেন এই তারকা খেলোয়াড়, যা নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নতুন চর্চা।
ট্যাটু আর্টিস্ট সানি ভানুশালির টিম জানিয়েছে, শুরুতে ক্রিকেটারের ভাবনা ছিল খুব সূক্ষ্মভাবে প্রেমিকাকে ট্রিবিউট দেয়া। কিন্তু আলোচনার পর ধারণাটি আরও গভীর হয়।
শুধু একটি অক্ষর নয়, পুরো ডিজাইন তৈরি করা হয়েছে দুটি চিতাবাঘের মোটিফ দিয়ে। একটি চিতা শক্তি আত্মবিশ্বাস ও দৃঢ়তার প্রতীক; অন্যটি প্রথমটির চারপাশে ঘুরে সূক্ষ্মভাবে ‘এম’ অক্ষরের আকৃতি ধারণ করেছে।
নাতাশা স্তানকোভিচের সঙ্গে বিচ্ছেদের পর গায়িকা জেসমিন ওয়ালিয়ার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন হার্দিক পান্ডিয়া। সেই সম্পর্ক ভাঙার পর এবার মডেল ও অভিনেত্রী মাহিকা শর্মার প্রেমে মজেছেন তিনি।
জানা গেছে, মাহিকার বেড়ে ওঠা দিল্লিতে। শিক্ষাজীবন শেষে শুরু করেন মডেলিং ও অভিনয়। ২০২৪ সালে জেতেন ইন্ডিয়ান ফ্যাশন অ্যাওয়ার্ডস। এছাড়াও ছোট চরিত্রে অভিনয় করেছেন অস্কারজয়ী নির্মাতা অরল্যান্ডো ভন আইন্সিডেলের ‘ইনটু দ্য ডাক’ ও ওমঙ্গ কুমারের ‘নারেন্দ্র মোদি’-তে। পাশাপাশি বেশ কিছু বড় ব্র্যান্ডের বিজ্ঞাপনচিত্রেও দেখা গেছে তাকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ম্যাচের আগেই প্রেমিকাকে নিয়ে আলোচনায় হার্দিক পান্ডিয়া

আপডেট সময় : ১১:০৯:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬