ঢাকা ০৪:১০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

আইসিসির শাস্তির মুখে পড়তে হলো সালমান আলী আঘাকে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৩:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • / 76
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মিরপুরের সবুজ ঘাসে জয়ের আনন্দ থাকলেও পাকিস্তানের সালমান আলী আঘার জন্য দিনটি ছিল অম্লমধুর। অদ্ভুত এক রানআউটের শিকার হয়ে মাঠ ছাড়ার সময় মেজাজ হারিয়ে বসেন এই ব্যাটার। ক্ষিপ্ত হয়ে গ্লাভস ও হেলমেট ছুড়ে মারায় এবার তাকে আইসিসির শাস্তির মুখে পড়তে হলো।

ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ক্রিকেট সরঞ্জামের অবমাননা করায় সালমানকে আনুষ্ঠানিকভাবে তিরস্কারের পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।

ঘটনাটি ছিল পাক ইনিংসের ৩৯তম ওভারের। মিরাজের বলে রিজওয়ান শট খেললে বলটি বোলারের হাতে লেগে স্টাম্পে আঘাত হানে। সেই সময় সালমান ক্রিজের বাইরে ছিলেন এবং বলটি হাত দিয়ে আটকানোর চেষ্টা করেছিলেন। আম্পায়ারের সিদ্ধান্তে আউট হওয়ার পর ড্রেসিংরুমে ফেরার পথে মেজাজ ধরে রাখতে পারেননি তিনি।

এমনকি উইকেটকিপার লিটন দাসের সাথেও তাকে উত্তপ্ত বাক্যবিনিময় করতে দেখা যায়। তবে আইসিসির আচরণবিধির ২.২ ধারা লঙ্ঘনের দায়েই মূলত এই শাস্তি কার্যকর করা হয়েছে।

ম্যাচ রেফারি জানিয়েছেন, সালমানের এমন আচরণের কোনো পূর্ব ইতিহাস নেই বলেই শাস্তির মাত্রা কিছুটা শিথিল রাখা হয়েছে। চূড়ান্ত রায়ের আগে আইসিসির সাথেও বিস্তারিত আলোচনা করেছে ম্যাচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে ব্যক্তিগত এই হতাশার দিনে দল হিসেবে সফল পাকিস্তান।

ডিএলএস পদ্ধতিতে ১২৮ রানের বড় জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে সফরকারীরা। এখন সবার চোখ রবিবারের অঘোষিত ফাইনালে, যেখানে সিরিজ নির্ধারণী লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আইসিসির শাস্তির মুখে পড়তে হলো সালমান আলী আঘাকে

আপডেট সময় : ১১:৫৩:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬