ঢাকা ০৪:১১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

নেইমারকে ছাড়াই কি তবে বিশ্বজয়ের অভিযানে নামবে ব্রাজিল?

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • / 85
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেইমারকে ছাড়াই কি তবে বিশ্বজয়ের অভিযানে নামবে ব্রাজিল? গত রাতে কোচ কার্লো আনচেলত্তির ঘোষণায় সেই আশঙ্কা আরও জোরালো হলো। ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচের স্কোয়াডে জায়গা হয়নি নেইমারের।

ইতালিয়ান মাস্টারমাইন্ড আনচেলত্তি স্পষ্ট জানিয়ে দিয়েছেন—নেইমার এখনো ‘শতভাগ’ ফিট নন। আর ফিটনেস ছাড়া দলে কারও জায়গা নেই, সে নামটা যত বড়ই হোক।

তবে আশার আলো এখনো পুরোপুরি নিভে যায়নি। আনচেলত্তি বলেছেন, ‘‘নেইমার শতভাগ ফিট থাকলে বিশ্বকাপে খেলতে পারে। তবে তাকে সামর্থ্য প্রমাণ করতে হবে।’’

২০২৩ সালের অক্টোবরে হাঁটুতে চোট পাওয়ার পর থেকে নেইমার আর হলুদ জার্সি পরেননি। সান্তোসের হয়ে মাঠে ফিরলেও সেই পুরনো তেজ কি ফিরেছে? নেইমার অবশ্য হাল ছাড়ছেন না। তিনি বলেন, ‘‘আমি বিশ্বকাপের লক্ষ্য নিয়েই কাজ করছি।’’

নেইমার না থাকলেও দলে ডাক পেয়েছেন তরুণ তুর্কি এনদ্রিক। প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন ইগর থিয়াগো এবং ১৯ বছরের রায়ান ভিতর।

২৬ মার্চ বোস্টনে ফ্রান্স এবং ১ এপ্রিল অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের হেক্সা জয়ের মিশন।

ব্রাজিল স্কোয়াড একনজরে:

গোলরক্ষক: আলিসন, বেন্তো, এদেরসন।

ডিফেন্ডার: দানিলো, মারকিনিওস, গ্যাব্রিয়েল মাগালাইস, ব্রেমার, ইবানিয়েজ, অ্যালেক্স সান্দ্রো, দগলাস সান্তোস, লিও পেরেইরা, ওয়েসলি।

মিডফিল্ডার: কাসেমিরো, ফাবিনিও, আন্দ্রে সান্তোস, দানিলো বারবোসা, গ্যাব্রিয়েল সারা।

ফরোয়ার্ড: ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়া, মার্তিনেল্লি, এনদ্রিক, ইগর থিয়াগো, জোয়াও পেদ্রো, লুইজ হেনরিক, মাতেউস কুনিয়া, রায়ান ভিতর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নেইমারকে ছাড়াই কি তবে বিশ্বজয়ের অভিযানে নামবে ব্রাজিল?

আপডেট সময় : ০৫:২২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬