ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস Logo দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ Logo প্রত্যেক উপজেলায় সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ বরাদ্দ   Logo হরমুজ এড়িয়ে সৌদি থেকে তেল নিয়ে চট্টগ্রাম আসছে জাহাজ Logo জ্বালানি সাশ্রয়ে বুধ-বৃহস্পতিবার হাইকোর্টের বিচারকাজ চলবে ভার্চুয়ালি

ইন্টারনেট ধীরগতির আশঙ্কা, সাবমেরিন ক্যাবল মেরামতে ৩ দিন আংশিক বিঘ্ন

আবির মোহাম্মদ
  • আপডেট সময় : ১১:৩৭:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / 44

ছবি: সংগৃহীত

দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার : আবির মোহাম্মদ

দেশব্যাপী ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য আসছে সাময়িক ভোগান্তির খবর। কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল (সি-এমই-ডব্লিউই-৫)-এর রক্ষণাবেক্ষণ ও ত্রুটি মেরামতের কাজের কারণে আগামী বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত থেকে টানা তিন দিনেরও বেশি সময় ইন্টারনেট সেবায় ধীরগতি দেখা দিতে পারে।

বুধবার (৮ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিসিএল)। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শাট ফল্ট’ মেরামতের কাজ শুরু হবে বৃহস্পতিবার রাত ১০টা থেকে এবং চলবে সোমবার (১৩ এপ্রিল) ভোর ৬টা পর্যন্ত। অর্থাৎ, মোট ৩ দিন ৮ ঘণ্টা এই কার্যক্রম চলমান থাকবে।

বিএসসিসিএল সূত্রে জানা গেছে, মেরামত কার্যক্রম চলাকালীন সিঙ্গাপুরমুখী সার্কিটগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হবে। ফলে দেশের বিভিন্ন প্রান্তে ব্যবহারকারীরা ইন্টারনেটের ধীরগতি কিংবা আংশিক সেবা বিঘ্নের সম্মুখীন হতে পারেন।

তবে আশার কথা হলো, কক্সবাজারে অবস্থিত দেশের প্রথম সাবমেরিন ক্যাবল (সি-এমই-ডব্লিউই-৪) এই সময় স্বাভাবিকভাবে চালু থাকবে। এর ফলে পুরো দেশ ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে পড়বে না, যদিও সামগ্রিক গতিতে কিছুটা প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

বিএসসিসিএলের মহাব্যবস্থাপক (চালনা ও রক্ষণাবেক্ষণ) মোহাম্মদ জাকিরুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কনসোর্টিয়ামের মাধ্যমে দ্রুত ও সুষ্ঠুভাবে মেরামত কাজ সম্পন্ন করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যেই স্বাভাবিক ইন্টারনেট সেবা পুনরুদ্ধার করা সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছে কর্তৃপক্ষ।

এদিকে সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বিএসসিসিএল। সংশ্লিষ্টরা ব্যবহারকারীদের প্রয়োজনীয় কাজ আগেভাগে সম্পন্ন করার পরামর্শ দিয়েছেন, যাতে এই সময়ের ধীরগতির প্রভাব কিছুটা কমানো যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইন্টারনেট ধীরগতির আশঙ্কা, সাবমেরিন ক্যাবল মেরামতে ৩ দিন আংশিক বিঘ্ন

আপডেট সময় : ১১:৩৭:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬