ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo [আপডেট] রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

গোমস্তাপুরে র‌্যাবের অভিযানে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ নাশকতার পরিকল্পনা নস্যাৎ

মাহিদুল ইসলাম ফরহাদ
  • আপডেট সময় : ০৬:৩৭:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / 213
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বড় ধরনের নাশকতার পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে র‌্যাব-৫ সদস্যরা। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শ্যুটার পিস্তুল, ৫ রাউন্ড কার্তুজ, ২টি ম্যাগাজিন এবং ৮টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গত শনিবার রাতে গোমস্তাপুর উপজেলার আড্ডা এলাকায় এ অভিযান চালায়। ৮ ফেব্রুয়ারি রোববার র‌্যাব-৫, সিপিসি-১ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জাননো হয়।

জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারা যায় রহনপুর-আড্ডাগামী রাস্তার পাশে নিউ রফিক অটো রাইসমিলের কাছে একটি আমগাছের ঝোপের ভেতর সন্দেহভাজন একটি প্লাস্টিকের বস্তা পড়ে আছে।

এ তথ্য পাওয়ার পর রাত ১০টার দিকে র‌্যাব-৫, সিপিসির একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি সাদা রঙের বস্তা উদ্ধার করে। পরে বস্তা থেকে ২টি তলোয়ার, ১টি রাম দা, ১টি স্টিলের বল্লম, ২টি চাইনিজ কুড়াল, ১টি ডেগার, ১টি ওয়ান শুটার পিস্তল, ২টি ম্যাগজিনসহ ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত অস্ত্রসমূহ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অশান্তি সৃষ্টির লক্ষ্যে নাশকতা করার পরিকল্পনায় অস্থিরতা দুষ্কৃতিকারীরা এসব অস্ত্র মজুত করেছিল। সঠিক সময়ে অভিযান পরিচালনার ফলে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা বা নাশকতার পরিকল্পনা নস্যাৎ সম্ভব হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গোমস্তাপুরে র‌্যাবের অভিযানে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ নাশকতার পরিকল্পনা নস্যাৎ

আপডেট সময় : ০৬:৩৭:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬