ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo [আপডেট] রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

আপসের শর্তে জামিনের পরদিনই সেই তরুণীকে ফের মারধরের অভিযোগ নোবেলের বিরুদ্ধে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 219
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণার মামলায় আপসের শর্তে জামিনের পরদিনই সেই তরুণীকে ফের মারধরের অভিযোগ উঠেছে ‘সা রে গা মা পা’ খ্যাত গায়ক মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে এসে আবারও মারধরের শিকার হওয়ার অভিযোগ দিলেন মামলার বাদী আনাননিয়া শবনম রোজ (অনন্যা)।

আদালত প্রাঙ্গণে মারধরের ফলে সৃষ্ট ক্ষত দেখিয়ে বাদী বলেন, ‘নোবেল আমার হাত-পা ধরে কান্নাকাটি করে জামিন নিয়েছে। কিন্তু জামিন পেয়েই সে আমাকে বাসায় নিয়ে মারধর শুরু করেছে। কেন তার বিরুদ্ধে মামলা দিয়েছি— এই রাগে সে আমাকে শারীরিক নির্যাতন করেছে।’

অনন্যার মা বিবি কুলসুম বলেন, ‘মিষ্টি কথা বলে নোবেল জামিন নিয়েছে, কিন্তু এখন সে হুমকি দিচ্ছে যে বাড়ি থেকে বের হলে আমাদের দেখে নেবে। গত ২৫ ফেব্রুয়ারি রাতে মেয়েকে মারধর করে সে বেহুঁশ করে ফেলেছিল। আমাদের কাছে সব ভিডিও ও ডকুমেন্টস আছে। আমরা খুব শিগ্‌গিরই পরবর্তী পদক্ষেপ নেব।’ তিনি দাবি করেন, তিন বছর আগে তাদের বিয়ে হলেও মেয়ে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তখন বিষয়টি গোপন রাখা হয়েছিল।

উল্লেখ্য, বিয়ের প্রলোভন দেখিয়ে ১৩ লাখ ১৮ হাজার টাকা আত্মসাৎ এবং তরুণীকে আটকে রেখে হেনস্তা করার অভিযোগে গত বছরের ১৩ আগস্ট নোবেলসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন অনন্যা। পিবিআই এর তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এর প্রেক্ষিতে গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে নোবেলকে গ্রেফতার করে পুলিশ।

গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ ২ এপ্রিল পর্যন্ত নোবেলকে জামিন দিয়েছিলেন। এখন জামিনের ২৪ ঘণ্টার মধ্যে আবারও মারধরের অভিযোগ ওঠায় নতুন করে আইনি পদক্ষেপের মোকাবিলা করতে হবে নোবেলকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আপসের শর্তে জামিনের পরদিনই সেই তরুণীকে ফের মারধরের অভিযোগ নোবেলের বিরুদ্ধে

আপডেট সময় : ০৭:৪২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬