ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর-এর মমতাময়ী মায়ের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo যুবকদের কর্মসংস্থান তৈরির লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করছে সরকার Logo মাদক ও মানব পাচার নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ বরণ Logo কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo একাধিক কর্মসূচিতে অংশ নিতে টাঙ্গাইল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo নারী উদ্যোক্তা এবং প্রবাসীদের নিয়ে গুরুত্ব দিচ্ছে সরকার Logo বাংলার যয়যাত্রাএর হরমুজ প্রণালী পার হতে কেন বাধা দিল ইরান Logo রায়ে ‘অসন্তুষ্ট’ শহীদ আবু সাঈদের পরিবার Logo সংরক্ষিত নারী আসনে নির্বাচন ১২ মে

জমি নিয়ে বিরোধ : ভাতিজার হাতে চাচা খু/ন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / 19
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার ছোড়া ঢিলের আঘাতে চাচা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার মাসকা ইউনিয়নের পিজাহাতী দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবু সাদেক ভূঁইয়া (৬৫) পিজাহাতী গ্রামের কাজিম উদ্দীন ভূঁইয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাদেক ভূঁইয়া ও তাঁর ভাই ফিরোজ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার বিকেলে তাঁদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ফিরোজ মিয়া, তাঁর ছেলে জোনাইদ ও তাঁদের লোকজন সাদেক ভূঁইয়ার ওপর চড়াও হয়। এ সময় ভাতিজা জোনাইদের ছোড়া ঢিলে গুরুতর আহত হন সাদেক ভূঁইয়া।

পরবর্তী সময়ে স্বজনেরা দ্রুত কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কেন্দুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার গোলাম মোস্তুফা জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে এবং থানায় আইনগত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জমি নিয়ে বিরোধ : ভাতিজার হাতে চাচা খু/ন

আপডেট সময় : ০৫:৫১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬