ঢাকা ০৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী Logo এবার ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস

আশুলিয়ায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৬

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • / 63
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাভারঃ আশুলিয়ায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে খেলনা পিস্তল, চাইনিজ কুড়াল, সুইজ গিয়ার চাকুসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে ৫ দিনের রিমান্ড চেয়ে আসামিদের ঢাকার আদালতে পাঠানো হয়।

এর আগে সোমবার রাতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার শ্রীপুর মুক্তা পাম্প সংলগ্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার।

গ্রেপ্তার আসামিরা হলেন- মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার বাগুটিয়া চরকাটারী পাড়া এলাকার মৃত শুকচাঁন শেখ ওরফে শুকচাঁন মোল্লার ছেলে মো. শহিদুল ইসলাম ওরফে হাতকাটা শহিদ (৪৪), কুড়িগ্রাম জেলার উলিপুর থানার পারুলের পাড় এলাকার মৃত সেকেন্দারের ছেলে মো. আব্দুর রহিম (৪০), মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার বাচামারা এলাকার জনাব আলীর ছেলে মো.জুয়েল রানা (৪২), একই এলাকার মৃত লেদু শেখের ছেলে মো. মিজান শেখ (৫০), নাটোর জেলার বাগাতিপাড়া থানার জিগারী এলাকার মৃত মাছেম উদ্দিন প্রামানিকের ছেলে মো. জহুরুল ইসলাম (৪১), সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার তেলিবাজানা এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে মো. আব্দুল মমিন (৪০)। তারা সকলেই আশুলিয়ার বিভিন্ন এলাকায় ভাড়াবাসায় বসবাস করে আসছিলেন।

পুলিশ জানায়, নবীনগর-চন্দ্রা মহাসড়কের বিভিন্ন স্থানে গরুর গাড়ি, চিনি, চাউল, তৈল, রডসহ বিভিন্ন পণ্যবাহী গাড়ি টার্গেট করে ডাকাতি করতো চক্রটি। রাতে ওই মহাসড়কের আশুলিয়ার শ্রীপুর এলাকায় একদল ডাকাত পরিবহনে ডাকাতির প্রস্ততি নিচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আশুলিয়া থানা পুলিশ। এসময় আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে তাদের হেফাজত থেকে একটি খেলনা পিস্তল, একটি চাইনিজ কুড়াল, দুটি সুইস গিয়ার চাকুসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার  বলেন, গ্রেপ্তারকৃতরা দেশের বিভিন্ন মহাসড়কে ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ১৭টি মামলা রয়েছে। এছাড়া উক্ত ঘটনায় তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করে এবং ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সীমান্তের কৃষকদের পাশে কৃষি বিভাগ, রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সীমান্তবর্তী এলাকার কৃষকদের কৃষি উৎপাদনে আরও উৎসাহিত করতে বিশেষ কৃষি সহায়তা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিবি) এর আওতায় পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাদিজা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান, এলজিইডির প্রতিনিধি মোহাম্মদ আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর যৌথ উদ্যোগে বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় সীমান্ত এলাকার ৮০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ১০ কেজি ব্রি জাতের রোপা আমন ধানের বীজ এবং ২৬ কেজি বিভিন্ন ধরনের সার প্রদান করা হয়েছে। কৃষি বিভাগ জানায়, সীমান্ত এলাকায় পাট, আখ ও ভুট্টার মতো অধিক উচ্চতার ফসলের পরিবর্তে ধানসহ অপেক্ষাকৃত কম উচ্চতার ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। সংশ্লিষ্টদের মতে, এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থাপনাও আরও কার্যকর হবে। উপস্থিত কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সহায়তা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে কৃষিকাজে আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আশুলিয়ায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৬

আপডেট সময় : ০২:৪০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬