ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

বীরগঞ্জে মন্দির ও মূর্তি ভাঙচুর, বাড়িঘরে আগুন, সন্ত্রাসী হামলার মামলায় ২ জন গ্রেফতার.

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • / 87
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুর প্রতিনিধি :দিনাজপুুরের বীরগঞ্জে সনকা আদিবাসী ধর্মান্তরিত খৃষ্টানদের বসতবাড়ি, কবরস্থান ও শ্বশ্মান কালি মন্দিরে সংঘটিত মন্দির ও মূর্তি ভাঙচুর, বাড়িঘরে অগ্নিসংযোগ এবং সন্ত্রাসী হামলার ঘটনায় দায়েরকৃত এজাহার নামীয় ১৪ জন অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় অবশেষে আইনশৃঙ্খলা বাহিনী ২ জন আসামিকে গ্রেফতার করেছে।

জানা যায়, সাম্প্রতিক এই নৃশংস ঘটনায় একটি শ্মশানকালী মন্দিরে ভাঙচুর চালানো হয় এবং দেবমূর্তি ক্ষতিগ্রস্ত করে ভুট্টা ক্ষেতে ফেলে দেয়া হয়। একই সঙ্গে পিউস মুরমুকে বেদম মারপিট করত, তার বসতবাড়িতে অগ্নিসংযোগ করা হলে ব্যপক ক্ষয়ক্ষতি ঘটে এবং এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পর ভুক্তভোগীরা রাতে থানায় অভিযোগ দায়ের করলে ১৯ এপ্রিল ১৭ নম্বর মামলা রেকর্ড করা হয়। পুলিশ তদন্ত শুরু করে এবং জড়িতদের শনাক্তে অভিযান চালায়। তারই ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করে এজাহারে উল্লেখিত আসামী আজাদ ও মনি নামের ২ জনকে আটক করে আদালতে সোপর্দ করেছে পুলিশ ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন তদন্তকারী পুলিশ অফিসার এস আই দেবাশীষ রায়।

আইনশৃঙ্খলা বাহিনী তথা অফিসার ইনচার্জ বীরগঞ্জ থানা সাইফুল ইসলাম  জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে জড়িত অনেককে চিহ্নিত করা হয়েছে এবং আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, যাতে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে এবং দোষীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বীরগঞ্জে মন্দির ও মূর্তি ভাঙচুর, বাড়িঘরে আগুন, সন্ত্রাসী হামলার মামলায় ২ জন গ্রেফতার.

আপডেট সময় : ০২:৪৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬