ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী Logo এবার ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস

চাঁদা দাবি ও হয়রানির প্রতিবাদে রাঙামাটিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • / 58
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মেহেদী হাসান, রাঙামাটি জেলা প্রতিনিধি :

রাঙামাটির বরকল উপজেলার হরিণা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মোজাম্মেল হক তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো চাঁদা দাবির অভিযোগ ও নানা অপপ্রচারকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। তিনি এ ধরনের প্রচারণার তীব্র প্রতিবাদ জানিয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

শনিবার (২ মে) সকালে রাঙামাটি শহরের বনরুপাস্থ ক্যাফে লিংক হোটেলের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, দীর্ঘ ২৫ বছর ধরে তিনি হরিণা বাজারে সততা ও সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছেন। তার বিরুদ্ধে অতীতে কখনও কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা অসদাচরণের অভিযোগ ওঠেনি।

তিনি অভিযোগ করেন, স্থানীয় দুই ব্যক্তি—রবিউল ইসলাম ও নূর হোসেন—তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা, কাল্পনিক ও মানহানিকর তথ্য ছড়িয়ে দিচ্ছেন।

মোজাম্মেল হক বলেন, তাকে ‘চোরাকারবারি’ ও ‘অবৈধ পণ্য পরিবহনকারী’ হিসেবে আখ্যায়িত করে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা শুধু তার ব্যক্তিগত ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করছে না, বরং আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম নিয়েও বিভ্রান্তি তৈরির অপচেষ্টা।

তিনি আরও জানান, এ ঘটনায় তিনি ইতোমধ্যে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন (পিটিশন নং-১৩৯/২০২৬)। আদালত বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন।

সংবাদ সম্মেলনে মোজাম্মেল হক বলেন, “আমি সত্যের ওপর আস্থা রাখি। আমি চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা সামনে আসুক। একই সঙ্গে আমার ও আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা প্রয়োজন।

এ সময় তার প্রতি সংহতি প্রকাশ করেন স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও হরিণা বাজার ব্যবসায়ী সমিতির নেতারা। উপস্থিত ছিলেন বরকল উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিক সওদাগর, ছাত্রনেতা নাইমুর রহমানসহ আরও অনেকে।

উপস্থিত নেতারা বলেন, একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীকে এভাবে হয়রানি করা হলে স্থানীয় ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ে। তারা দ্রুত তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সংবাদ সম্মেলন শেষে মোজাম্মেল হক সাংবাদিকদের কাছে বস্তুনিষ্ঠ ও সত্যনির্ভর সংবাদ প্রকাশের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সীমান্তের কৃষকদের পাশে কৃষি বিভাগ, রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সীমান্তবর্তী এলাকার কৃষকদের কৃষি উৎপাদনে আরও উৎসাহিত করতে বিশেষ কৃষি সহায়তা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিবি) এর আওতায় পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাদিজা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান, এলজিইডির প্রতিনিধি মোহাম্মদ আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর যৌথ উদ্যোগে বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় সীমান্ত এলাকার ৮০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ১০ কেজি ব্রি জাতের রোপা আমন ধানের বীজ এবং ২৬ কেজি বিভিন্ন ধরনের সার প্রদান করা হয়েছে। কৃষি বিভাগ জানায়, সীমান্ত এলাকায় পাট, আখ ও ভুট্টার মতো অধিক উচ্চতার ফসলের পরিবর্তে ধানসহ অপেক্ষাকৃত কম উচ্চতার ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। সংশ্লিষ্টদের মতে, এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থাপনাও আরও কার্যকর হবে। উপস্থিত কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সহায়তা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে কৃষিকাজে আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চাঁদা দাবি ও হয়রানির প্রতিবাদে রাঙামাটিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

আপডেট সময় : ১২:২৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬