ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান: ১ মাসের কারাদণ্ড, সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / 71
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান: ১ মাসের কারাদণ্ড, সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় অনুমতি ছাড়া কৃষিজমি থেকে মাটি কাটা ও জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পৃথক ভ্রাম্যমান আদালতের অভিযানে ১ জনকে ১ মাসের কারাদণ্ড এবং ৩ জনের কাছ থেকে মোট সাড়ে ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (৬ মে) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা তুমলিয়া ইউনিয়নের বরিহাট এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় যমুনা স্পেসটেক জয়েন্ট ভেঞ্চার লিমিটেড কর্তৃক অনুমতি ছাড়াই শীতলক্ষ্যা নদীর তীরবর্তী এলাকায় মাটি কাটা ও স্থাপনা নির্মাণের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানের এইচআর অ্যাডমিন মো. সুজাত উদ্দিনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় ২ লাখ টাকা জরিমানা করা হয়।

একই দিনে বক্তারপুর ইউনিয়নের ব্রাহ্মণগাঁও সরদারপাড়া এলাকায় পৃথক অভিযানে নেশাগ্রস্ত অবস্থায় জনশৃঙ্খলা বিনষ্ট করার দায়ে আফসার উদ্দিনের ছেলে মো. জহিরুল ইসলামকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এর আগে মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম জাঙ্গালীয়া ও মোক্তারপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করেন। এ সময় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে জাঙ্গালীয়ার ছাতিয়ানী গ্রামের সামশুল হক খন্দকারকে ২ লাখ টাকা এবং মোক্তারপুরের রাথুরা গ্রামের কাজী আমজাদ হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

যমুনা স্পেসটেক জয়েন্ট ভেঞ্চার লিমিটেডের এইচআর অ্যাডমিন মো. সুজাত উদ্দিন জানান, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কাজ চলমান থাকায় আদালত তাদের ২ লাখ টাকা জরিমানা করেছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা বলেন, শীতলক্ষ্যা নদীর সীমায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়া যায়। এ কারণে আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান: ১ মাসের কারাদণ্ড, সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০৪:০৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬