ঢাকা ১০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী Logo এবার ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস

টঙ্গীতে চাঁদাবাজির মামলায় বহিষ্কৃত ওয়ার্ড তাঁতীদল সভাপতি মামুন গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • / 53
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টঙ্গীতে চাঁদাবাজির মামলায় বহিষ্কৃত ওয়ার্ড তাঁতীদল সভাপতি মামুন গ্রেফতার

স্টাফ রিপোর্টার :

গাজীপুরের টঙ্গীতে চাঁদাবাজির মামলায় নামধারী তাঁতীদলের ৫১ নং ওয়ার্ডের বহিষ্কৃত সভাপতি আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেছে র‌্যাব-১।

বৃহস্পতিবার রাতে টঙ্গীর সাতাইশ খরতৈল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে র‌্যাব সদস্যরা তাকে টঙ্গী পশ্চিম থানায় হস্তান্তর করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মামুনের বিরুদ্ধে দায়ের হওয়া একটি চাঁদাবাজির মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ এপ্রিল রাতে আ: ছালামের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন আব্দুল্লাহ আল মামুন। দাবি করা টাকা না পেয়ে ভুক্তভোগীকে তার বাসার চারতলায় নিয়ে হত্যার উদ্দেশ্যে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।

একপর্যায়ে ভুক্তভোগীর স্ত্রী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।

পরে আহত অবস্থায় তিনি টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা নেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় চাঁদাবাজির মামলা দায়ের করেন ভুক্তভোগী।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা যায়, আব্দুল্লাহ আল মামুন দীর্ঘদিন ধরে টঙ্গীর গাজীপুরা, সাতাইশসহ বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, ছিনতাই ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তার কর্মকাণ্ডে স্থানীয় বাসিন্দারা অতিষ্ঠ হয়ে উঠেছিলেন বলেও অভিযোগ রয়েছে।

এদিকে, তার ছোট ভাইও কয়েকদিন আগে হেরোইনসহ টঙ্গী পশ্চিম থানা পুলিশের হাতে আটক হন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, র‌্যাব-১ চাঁদাবাজির মামলায় আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করে আমাদের থানায় হস্তান্তর করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সীমান্তের কৃষকদের পাশে কৃষি বিভাগ, রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সীমান্তবর্তী এলাকার কৃষকদের কৃষি উৎপাদনে আরও উৎসাহিত করতে বিশেষ কৃষি সহায়তা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিবি) এর আওতায় পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাদিজা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান, এলজিইডির প্রতিনিধি মোহাম্মদ আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর যৌথ উদ্যোগে বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় সীমান্ত এলাকার ৮০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ১০ কেজি ব্রি জাতের রোপা আমন ধানের বীজ এবং ২৬ কেজি বিভিন্ন ধরনের সার প্রদান করা হয়েছে। কৃষি বিভাগ জানায়, সীমান্ত এলাকায় পাট, আখ ও ভুট্টার মতো অধিক উচ্চতার ফসলের পরিবর্তে ধানসহ অপেক্ষাকৃত কম উচ্চতার ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। সংশ্লিষ্টদের মতে, এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থাপনাও আরও কার্যকর হবে। উপস্থিত কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সহায়তা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে কৃষিকাজে আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

টঙ্গীতে চাঁদাবাজির মামলায় বহিষ্কৃত ওয়ার্ড তাঁতীদল সভাপতি মামুন গ্রেফতার

আপডেট সময় : ০৪:৩৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬