ঢাকা ১১:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী Logo এবার ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস

কালীগঞ্জে ২ মাদকসেবীকে কারাদন্ড, চোলাই মদসহ আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • / 41
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কালীগঞ্জে ২ মাদকসেবীকে কারাদন্ড, চোলাই মদসহ আটক

গাজীপুরের কালীগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতে দুইজনকে কারাদন্ড এবং চোলাইমদ সহ একজনকে আটক করেছে থানা পুলিশ।

কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদী গ্রামের দুই যুবক প্রতিনিয়ত মাদকদ্রব্য সেবন করে আসছে। মাদকাসক্ত হয়ে ওই যুবকদ্বয় এলাকার মানুষদের শান্তি বিনষ্ট করছে। পাশাপাশি পরিবারের লোকজনদের সাথে খারাপ আচরণ করছে। এমন অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (৭ই মে) ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় বক্তারপুর ইউনিয়নের ফুলদী উত্তরপাড়া এলাকার আবুল কাসেমের ছেলে মো.রোমান ও একই এলাকার আম্বর আলী শেখের ছেলে রোমান শেখকে ১ মাস করে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

থানা সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ১১টার সময় কালীগঞ্জ থানার এসআই (নি:) মো. ইব্রাহীম শেখ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার তুমুলিয়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে, লুকাশ গমেজের পুত্র মাদক ব্যবসায়ী পিন্টু গমেজকে (৫৫) তার বাড়ির উঠান থেকে ১২ লিটার চোলাইমদ সহ আটক করেন। আসামীর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় ৩৬(১) সারনির ২৪(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ ধারায় মামলা দায়ের করা হয়েছে। যাহার এফ আই আর নং ১০, তারিখ ৭ই মে ২০২৬ইং।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা জানান, উপজেলাকে মাদকমুক্ত করতে কাজ করছে প্রশাসন। আমরা মাদকের বিরোধী কঠোর অবস্থান নিয়েছি। যারা মাদক বিক্রি করবে, তাদেরকে যারা সহযোগিতা করবে তাদের কাউকে ছাড় দেয়া হবে না।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, কালীগঞ্জ থানার এসআই (নি:) মো. ইব্রাহীম শেখ তুমুলিয়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পিন্টু গমেজকে আটক করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সীমান্তের কৃষকদের পাশে কৃষি বিভাগ, রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সীমান্তবর্তী এলাকার কৃষকদের কৃষি উৎপাদনে আরও উৎসাহিত করতে বিশেষ কৃষি সহায়তা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিবি) এর আওতায় পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাদিজা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান, এলজিইডির প্রতিনিধি মোহাম্মদ আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর যৌথ উদ্যোগে বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় সীমান্ত এলাকার ৮০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ১০ কেজি ব্রি জাতের রোপা আমন ধানের বীজ এবং ২৬ কেজি বিভিন্ন ধরনের সার প্রদান করা হয়েছে। কৃষি বিভাগ জানায়, সীমান্ত এলাকায় পাট, আখ ও ভুট্টার মতো অধিক উচ্চতার ফসলের পরিবর্তে ধানসহ অপেক্ষাকৃত কম উচ্চতার ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। সংশ্লিষ্টদের মতে, এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থাপনাও আরও কার্যকর হবে। উপস্থিত কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সহায়তা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে কৃষিকাজে আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কালীগঞ্জে ২ মাদকসেবীকে কারাদন্ড, চোলাই মদসহ আটক

আপডেট সময় : ০৬:৫৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬