ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

ঘুরতে আসা বিদেশি পর্যটকদের পর্নস্টার বলে হেনস্তা করা দুই টিকটকার আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫০:৪১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • / 187
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরের লালপুরে অবস্থিত গ্রিন ভ্যালি পার্কে ঘুরতে আসা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদেশি নাগরিকদের হেনস্তা করার অভিযোগে দুই টিকটকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১০ মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- রাজশাহীর মোহনপুর উপজেলার হরিদাগাছি এলাকার তমির উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম (২৯) এবং তানোর উপজেলার আড়াদিঘি এলাকার আয়েন উদ্দিনের ছেলে মো. রাসেল ইসলাম (২৩)।

পুলিশ জানায়, গত ৮ মে গ্রিন ভ্যালি পার্কে ‘টিকটক বন্ধু মিলন মেলা-২০২৬’ ব্যানারে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই দিন দুপুর আড়াইটার দিকে পার্কের ‘সন্ধ্যা মালতি’ নামক পিকনিক স্পটের পাশ দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত দুজন বিদেশি নাগরিক যাওয়ার সময় কয়েকজন টিকটকার তাদের পথরোধ করেন। এ সময় তারা ওই বিদেশিদের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের অশ্লীল ভাষা ব্যবহার করেন এবং হয়রানিমূলক ভিডিও ধারণ করেন। বিষয়টি জানতে পেরে পার্কের ম্যানেজার এস এম ওয়াজেদুর রহমানসহ অন্য কর্মচারীরা গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।

পরবর্তীতে ৯ মে সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে বিদেশিদের হেনস্তা করার ওই ভিডিওটি ভাইরাল হয়। এ ঘটনায় পার্কের ম্যানেজার বাদী হয়ে লালপুর থানায় সাইবার সুরক্ষা আইনের অধীনে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে ওই দুই টিকটকারকে গ্রেপ্তার করে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঘুরতে আসা বিদেশি পর্যটকদের পর্নস্টার বলে হেনস্তা করা দুই টিকটকার আটক

আপডেট সময় : ০৪:৫০:৪১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬