ঢাকা ০১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo [আপডেট] রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

উন্নত চিকিৎসার জন্য কাল সিঙ্গাপুর যাচ্ছেন নুরুল হক নুর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৫:৩১ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • / 128
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

আগামীকাল সোমবার সকালে তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানিয়েছেন দলটির উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ।

আবু হানিফ বলেন, উন্নত চিকিৎসার জন্য আগামীকাল সিঙ্গাপুর যাচ্ছেন নুরুল হক নুর। তাঁর অনিচ্ছা সত্ত্বেও চিকিৎসকের পরামর্শে তাঁর পরিবার ও দলের সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে বিদেশে পাঠানো হচ্ছে। দেশবাসীর কাছে দ্রুত সুস্থতার জন্য দোয়াকামনা করেছেন তিনি।

আবু হানিফ আরো বলেন, দেরিতে হলেও উন্নত চিকিৎসার জন্য সরকার যে পদক্ষেপ নিয়েছে, তার জন্য সরকারকে ধন্যবাদ জানাই। তবে একই সঙ্গে আমরা উদ্বেগ প্রকাশ করছি, হামলার ২৪ দিন অতিক্রম করার পরও ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। এমন বর্বরোচিত হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য আমরা সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।’

গত ২৯ আগস্ট সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় সংঘর্ষে জড়ান দুই দলের নেতা-কর্মীরা। এরপর গণঅধিকার পরিষদ কার্যালয়ের সামনে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা দলটির নেতা-কর্মীদের লাঠিপেটা করেন। এতে গুরুতর আহত হন নুরুল হক। লাঠিপেটায় তাঁর মাথায় আঘাত লাগার পাশাপাশি নাকের হাড় ভেঙে যায়।

সেদিন থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন গণঅধিকার পরিষদের এই নেতা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

উন্নত চিকিৎসার জন্য কাল সিঙ্গাপুর যাচ্ছেন নুরুল হক নুর

আপডেট সময় : ০৩:২৫:৩১ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫