ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শেষ হলো অমর একুশে বইমেলা Logo নির্ধারিত ভাড়ার চেয়ে এক টাকা বেশি নেয়ার সুযোগ নেই:সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী Logo পয়লা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo জ্বালানি তেলের রেশনিং সীমা তুলে নিয়েছে সরকার Logo ওয়াকআউট করার অধিকার বিরোধী দলের রয়েছে: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ Logo খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশের জাতীয় সংসদ Logo তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করতে পারেন মন্ত্রী ও উপদেষ্টা Logo জঙ্গল সলিমপুর এলাকায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছে পুলিশ Logo অযথা আতঙ্ক ও ভীতি সংকটকে আরও ঘনীভূত করছে: শায়খ আহমাদুল্লাহ Logo আন্তর্জাতিক নারী দিবস আজ

বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড, মিরপুরেই মুশফিকের শততম টেস্ট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪১:৫৩ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • / 126
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টেস্ট ক্যারিয়ারে অনন্য এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে মুশফিকুর রহিম। লাল বলের ক্রিকেটে ৯৮টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। আর দুটি টেস্ট খেললেই পৌঁছে যাবেন দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে। সেই সুযোগও এসেছে তার সামনে। 

আগামী মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে নিশ্চিত হয়ে গেল মুশফিকুর রহিমের শততম টেস্টের ভেন্যু।

দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি খেলতে আগামী ৬ নভেম্বর বাংলাদেশে আসবে আইরিশরা। প্রথম টেস্ট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১১ নভেম্বর শুরু হবে। এরপর ঢাকায় ফিরে মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৯ তারিখ শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সব ঠিক থাকলে সেটিই হবে মুশফিকের শততম টেস্ট।

এখন পর্যন্ত ৯৮ টেস্টে ১২ সেঞ্চুরি ও ২৭ ফিফটির সৌজন্যে ৩৮.১০ গড়ে ৬ হাজার ৩২৮ রান করেছেন ৩৮ বছর বয়সী ব্যাটার।

এটিই হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের প্রথম পূর্ণাঙ্গ টেস্ট সিরিজ। এর আগে ২০২৩ সালের এপ্রিলে মিরপুরে একমাত্র টেস্টে মুখোমুখি হয়েছিল দুই দল। যেখানে ৭ উইকেটে জিতেছিল স্বাগতিকরা।

টেস্ট সিরিজ শেষে চট্টগ্রামে চলে যাবে দুই দল। বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেট্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ২৭, ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর হবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড, মিরপুরেই মুশফিকের শততম টেস্ট

আপডেট সময় : ০৫:৪১:৫৩ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫