ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী Logo এবার ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস

নির্যাতনের নতুন আবির্ভাব , সাভারে শিশুর দুই চোখে সুপার গ্লু দিয়ে নির্যাতন 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৪:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • / 63
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাভারে ৮ বছর বয়সী শিশু ওয়াহিদের দুই চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ উঠেছে।

শনিবার (৪ এপ্রিল) সকালে বংশী নদীর তীরে ধামরাইয়ের নিলা বর্ষা পার্কের সামনে থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা। পরে শিশুটিকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত ওয়াহিদ নাজিম উদ্দিন ও সাহিদা দম্পতির ছেলে। তারা সাভার পৌর এলাকার ভাগলপুরে ভাড়া বাসায় বসবাস করেন।

অভিযুক্ত রাজ্জাক ধামরাইয়ের বরদাইল এলাকার সালামের ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী শিরীন বলেন, সকালে বাড়ির পাশে পার্কের কাছে শিশুটিকে পড়ে থাকতে দেখেন। দুই চোখ ফুলা এবং শরীর দিয়ে রক্ত বের হচ্ছিল। পরে কয়েকজন যুবকের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আহতের পিতা নাজিম উদ্দিন জানান, তার ছেলে ওয়াহিদকে মেয়ের জামাই রাজ্জাক মারধর করেছে। হাসপাতালে এসে দেখেন, শিশুর দুই চোখে সুপার গ্লু আঠা দেওয়া। তবে নির্যাতনের কারণ তার জানা নেই বলে তিনি উল্লেখ করেন।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌহিদ আল হাসান বলেন, শিশুটির চোখে সুপার গ্লু আঠা দিয়ে বন্ধ ছিল এবং নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে।

সাভার মডেল থানার উপপরিদর্শক মোস্তাকিম বিল্লাহ জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। শিশুটির দুই চোখে আঠা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি ধামরাই থানার আওতাধীন এলাকায় সংগঠিত হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নির্যাতনের নতুন আবির্ভাব , সাভারে শিশুর দুই চোখে সুপার গ্লু দিয়ে নির্যাতন 

আপডেট সময় : ০৩:০৪:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬