ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শেষ হলো অমর একুশে বইমেলা Logo নির্ধারিত ভাড়ার চেয়ে এক টাকা বেশি নেয়ার সুযোগ নেই:সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী Logo পয়লা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo জ্বালানি তেলের রেশনিং সীমা তুলে নিয়েছে সরকার Logo ওয়াকআউট করার অধিকার বিরোধী দলের রয়েছে: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ Logo খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশের জাতীয় সংসদ Logo তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করতে পারেন মন্ত্রী ও উপদেষ্টা Logo জঙ্গল সলিমপুর এলাকায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছে পুলিশ Logo অযথা আতঙ্ক ও ভীতি সংকটকে আরও ঘনীভূত করছে: শায়খ আহমাদুল্লাহ Logo আন্তর্জাতিক নারী দিবস আজ

আমি কখনোই অন্য কাউকে এমন অনুরোধ করবো না : অভিনেত্রী নাজনীন নাহার নীহা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৫:১১ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • / 94
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তারকাদের ছবি ও আইডি ব্যবহার করে প্রতারণা করার ঘটনাটি নতুন না হলেও বর্তমানে তা বেড়েই চলেছে। এ বিষয়ে বিশ্বের বিভিন্ন দেশের তারকা মাঝে-মধ্যেই অনুরাগীদের সতর্ক করছেন। এ তালিকায় রয়েছেন দেশের তারকারাও। কদিন আগেই অভিনেত্রী নুসরাত ফারিয়া এ বিষয়ে সতর্ক করেন অনুরাগীদের। সেই রেশ কাটতে না কাটতেই এবার অপ্রত্যাশিত ঘটনার শিকার হওয়ার আগেই সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বর্তমান সময়ের ছোট পর্দার আলোচিত অভিনেত্রী নাজনীন নাহার নীহা।

সম্প্রতি তিনি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে এ ব্যাপারে লিখেছেন, আমার নাম, ছবি বা পরিচয় ব্যবহার করে হোয়াটসঅ্যাপ, এসএমএস ও ফেসবুকে বা যেকোনো যোগাযোগ মাধ্যমে আপনাদের কাছে যদি কখনো অর্থ চাওয়া হয়, সেটা প্রতারণা। আমি কখনোই অন্য কাউকে ব্যক্তিগতভাবে এমন অনুরোধ করবো না। এই বিষয়ে যাদের পরিচয় পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আমি আইনানুগ ব্যবস্থা নেব এবং সংশ্লিষ্ট সকলকে আইনের আওতায় আনা হবে। দয়া করে এমন কোনো অনুরোধ পেলে আমাকে সরাসরি জানাবেন এবং সেই নম্বর/ প্রোফাইল শেয়ার করবেন। নীহার অনুরাগীরা তার এমন সতর্কতামূলক পোস্টের প্রশংসা করেছেন।

বর্তমানে নীহা প্রায় প্রতিদিনই নতুন নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সর্বশেষ গত মাসে ফারহান আহমেদ জোভানের বিপরীতে ‘সহযাত্রী’ নামক নাটকের মাধ্যমে প্রশংসা কুড়িয়েছেন নীহা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আমি কখনোই অন্য কাউকে এমন অনুরোধ করবো না : অভিনেত্রী নাজনীন নাহার নীহা

আপডেট সময় : ০৪:০৫:১১ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫