ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী Logo এবার ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস

স্ত্রীকে হত্যা করে ডিপ ফ্রিজে রেখে পালিয়ে যাওয়া স্বামী গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৭:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • / 127

স্ত্রী-তাসলিমা আক্তার এর স্বামী : নজরুল ইসলাম

দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর কলাবাগানে তাসলিমা আক্তার নামে এক নারীকে হত্যা করে ডিপ ফ্রিজে রেখে পালিয়ে যাওয়া স্বামী নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানীর কলাবাগানে স্ত্রীকে হত্যার পর ডিপ ফ্রিজে রেখে পালিয়ে যাওয়া স্বামীকে গ্রেপ্তার করেছে কলাবাগান থানা পুলিশ।

এ বিষয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানাবেন ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম।

কলাবাগান থানা-পুলিশ জানিয়েছে, এই দম্পতির ১৭ ও ১৪ বছর বয়সী দুই মেয়ে রয়েছে। রবিবার রাতে দুই মেয়ে আলাদা ঘরে ঘুমিয়েছিল। সোমবার সকালে নজরুল ইসলাম দুই মেয়েকে ঘুম থেকে ডেকে তুলে বলেন, ‘তোমাদের মা আরেকজনের সঙ্গে চলে গেছে। এরপর তিনি দুই মেয়েকে নিয়ে তাদের ফুফুর (নজরুলের বোন) বাসায় রেখে আসেন।

পরে মেয়েরা মাকে ফোনে পায় না, বাবাকেও পায় না। এ নিয়ে সন্দেহ হলে তারা মামাদের বিষয়টি জানায়। পরে তাসলিমার ভাইয়েরা পুলিশকে জানালে সোমবার সন্ধ্যায় পুলিশ সেই বাসায় গিয়ে ডিপ ফ্রিজের ভেতরে তাসলিমার মরদেহ পায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

স্ত্রীকে হত্যা করে ডিপ ফ্রিজে রেখে পালিয়ে যাওয়া স্বামী গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৫৭:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫