ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

উপদেষ্টাদের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে : প্রেসসচিব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০০:০৪ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • / 158
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
জাতির ইতিহাসে উপদেষ্টাদের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

তিনি বলেন, ‘গত ১৫ মাসে উপদেষ্টারা প্রশংসনীয় সেবা দিয়েছেন। উপদেষ্টারা দেশের ক্রান্তিকালে হাল ধরেছিলেন। তারা যে দায়িত্ব পালন করেছেন, এটা জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

সম্প্রতি বাংলানিউজ টোয়েন্টিফোরকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

প্রেসসচিব বলেন, ‘আমরা একদম সফলতার কাছাকাছি এসে পৌঁছেছি। পুরনো বাংলাদেশের যে ঘাটের চিত্র, আমরা সে ঘাটের কাছাকাছি আছি। আমরা ঘাটটা দেখতে পাচ্ছি।

নৌকা কিছুদিন পর সেখানে ভিড়বে। অনেক মেঘ ছিল, এখন মেঘগুলো চলে গেছে। শরতের শুভ্র আকাশ আমরা দেখতে পাচ্ছি। আমরা আশা করছি, ভালো একটি নির্বাচন হবে।
তিনি বলেন, ‘আমাদের ম্যান্ডেট ছিল সংস্কার করা। জুলাই-আগস্টসহ শেখ হাসিনার সময়ের গুম-খুনের বিচার করা। ভালো নির্বাচনের আয়োজন করা। দুটো কাজ আমরা প্রায় শেষ করে ফেলেছি।

তিনি আরো বলেন, ‘কয়েকটি রাজনৈতিক দল ছাড়া সবাই জুলাই সনদে স্বাক্ষর করেছে।

আশা করি, নির্বাচনের কাজগুলো দ্রুতই সম্পন্ন হবে এবং জাতিকে আমরা একটি ভালো নির্বাচন উপহার দিতে পারব।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

উপদেষ্টাদের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে : প্রেসসচিব

আপডেট সময় : ০১:০০:০৪ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫