ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঢাকা-৮ এ পরাজয়ের পর নাসির উদ্দীন পাটওয়ারীর সংসদে যাওয়ার সম্ভাবনা Logo নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে (ইসি) Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা Logo বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একই সঙ্গে আজ গণভোট ও নির্বাচন Logo ভোট দিলেন ৫ লাখ ১৫ হাজার প্রবাসী পোস্টাল ব্যালটে Logo ডিজিটালে জামায়াত, রাজপথে দৃশ্যমান বিএনপি: শেষ মুহূর্তের প্রচারণায় ভিন্ন কৌশল Logo বিশ্বের প্রথম ‘জেন-জি প্রভাবিত নির্বাচন Logo নির্বাচন বানচালের অপচেষ্টা প্রতিহতে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত Logo ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের বিষয়টি প্রত্যাহার করছে ইসি Logo চাঁপাইনবাবগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

যুক্তরাজ্যে এক চাঞ্চল্যকর চুরির ঘটনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৩:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • / ৬৮৯ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
যুক্তরাজ্যে এক চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে, যেখানে একদল দুষ্কৃতিকারী ক্রেন ব্যবহার করে একটি দোকানের অংশ ভেঙে প্রকাশ্যে তুলে নিয়ে গেল সম্পূর্ণ এটিএম মেশিন। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যা দেখে হতবাক হয়েছেন নেটিজেনরা।
টিআরটি মিডিয়া সূত্রে জানা গেছে, ঘটনাটি যুক্তরাজ্যের। ভিডিওতে দেখা যায়, চোরের দল একটি ক্রেন ব্যবহার করে অত্যন্ত সাহসিকতার সঙ্গে দোকানের সামনের অংশ ভেঙে ফেলছে। এরপর তারা এটিএম মেশিনটি বের করে এনে আরেকটি অপেক্ষমাণ বাহনে করে দ্রুত সেটি অন্যত্র সরিয়ে নিয়ে যায়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, চুরির ঘটনার সঙ্গে জড়িতরা প্রত্যেকেই মুখ বেঁধে ঘটনাস্থলে এসেছিল। অত্যন্ত দ্রুততার সঙ্গে তারা এই অভিযান শেষ করে এটিএম মেশিনটি নিয়ে পালিয়ে যায়।
এদিকে, প্রকাশ্য দিবালোকে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় তদন্ত শুরু করেছে যুক্তরাজ্য পুলিশ। পুলিশ ইতোমধ্যে ঘটনা সংশ্লিষ্ট যেকোনো তথ্য দিয়ে সহায়তা করার জন্য স্থানীয়দের কাছে অনুরোধ জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

যুক্তরাজ্যে এক চাঞ্চল্যকর চুরির ঘটনা

আপডেট সময় : ০৪:৪৩:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫