ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo [আপডেট] রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

ড. মিজানুর রহমান আজহারির বই নকলের অভিযোগে তদন্ত শুরু করেছে ডিবি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • / 604
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
দেশের জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারীর প্রচারিত বই ‘এক নজরে কোরআন’ বইটি নকল ও পাইরেটেট করে বাজারে সরবরাহ, বিক্রি ও অনলাইনে বিক্রির অভিযোগে একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রকাশিত সংবাদ আমলে নিয়ে ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১১ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন স্বঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। এ বিষয়ে আগামী ১১ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. নাজমুল ইসলাম তালুকদার এ তথ্য জানান।
আদেশে বলা হয়, সোমবার আদালতে দায়ের করা এক মামলার শুনানি ও আদেশের প্রেক্ষিতে এবং টেলিভিশনে ‘চুরি বিদ্যা’ শিরোনামে প্রচারিত অনুষ্ঠানে জননন্দিত আলেম ড. মিজানুর রহমান আজহারীর রচিত বহুল প্রচারিত বই ‘এক নজরে কোরআন’ বইটি নকল করে ও পাইরেটেট করে বাজারে সরবরাহ, বিক্রয় ও অনলাইনে বিক্রয়ের অভিযোগ তোলা হয়।
টিভি চ্যানেলে প্রচারিত অনুষ্ঠানে বায়তুল মোকাররম, পুরানা পল্টন, মিরপুরসহ বিভিন্ন স্থানে অনুসন্ধান করে বেশ কিছু নকল ও পাইরেটেট বইয়ের কপি সংগ্রহ করা হয়। সেই প্রতিবেদন অনুযায়ী ও মামলার বাদী মুহাম্মদ সাইফুল ইসলামের প্রতিষ্ঠান বিশ্বকল্যাণ পাবলিকেশন্স কর্তৃক বইটির নকল কপি করে বাজারে সরবরাহের দাবি করা হয়। যদিও সেই প্রতিবেদনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তা স্বীকার করেনি।
আদেশে আরো বলা হয়, মাওলানা ড. মিজানুর রহমান আজহারীর বহুল প্রচারিত বইটির নকল করে বাজারজাত করা বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী ফৌজদারি অপরাধ। কপিরাইট আইন ও দণ্ডবিধির পৃথক ধারার আমলযোগ্য ও বিচারযোগ্য অপরাধ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ড. মিজানুর রহমান আজহারির বই নকলের অভিযোগে তদন্ত শুরু করেছে ডিবি

আপডেট সময় : ১১:২১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫