ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

ছাত্রদল যুগ্ম-আহবায়কের পদ দিল সেই খাদিজাকে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৭:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • / 417

ছবি: সংগৃহীত

দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন জকসু নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতার আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এবং ডিজিটাল নিরাপত্তা আইনের দুটি মামলায় ১৫ মাস কারাভোগকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী খাদিজাতুল কুবরাকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে। ক্যাম্পাসে তাকে ঘিরে ‘বহিরাগত’ তকমা এড়াতেই কেন্দ্রীয় ছাত্রদলের এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার (১৬ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক ও সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে খাদিজার নতুন দায়িত্বের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক সদস্য হিসেবে দায়িত্ব পালন, সাংগঠনিক তৎপরতা, সক্রিয়তা ও দক্ষতার মূল্যায়ন হিসেবে খাদিজাতুল কুবরাকে যুগ্ম আহ্বায়কের পদে মনোনীত করা হয়েছে। তার মেধা, মনন এবং নিবেদিত অংশগ্রহণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি যোগ করবে বলে কেন্দ্রীয় ছাত্রদল বিশ্বাস করে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ মনোনয়ন অনুমোদন করেছেন।

নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় খাদিজাতুল কুবরা বলেন, “৫ আগস্টের আগে থেকেই সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে ছাত্রদল। আর সরকার পতনের পর জবি ছাত্রদলই শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বেশি কাজ করেছে। নারী শিক্ষার্থী হিসেবে ছাত্রদল আমাকে যথেষ্ট সম্মান দিয়েছে। আমিও সংগঠনের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকতে চাই— এই বিশ্বাস থেকেই ছাত্রদলে থাকা এবং কাজ করা।”

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনে করছেন, প্রকাশ্য দায়িত্বে তাকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে ছাত্রদল তার অবস্থান পরিষ্কার করতে চাইছে এবং ‘বহিরাগত’ বিতর্কের অবসান ঘটাতে চাচ্ছে।

এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, খাদিজা এক মাস আগে আমাদের দলের সদস্য ফরম পূরণ করেছিল। তার দলের প্রতি ভালো কার্যক্রম এবং বিগত ফ্যাসিস্টের সময় কারাবরণের কারণে এ পদ দেওয়া হয়েছে৷

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ছাত্রদল যুগ্ম-আহবায়কের পদ দিল সেই খাদিজাকে

আপডেট সময় : ০৪:৩৭:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫