ঢাকা ০৪:১২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

এনজিওকর্মীকে ছুরিকাঘাত করে স্বর্ণ-টাকা ছিনতাই যাত্রাবাড়ীতে

আবির মোহাম্মদ
  • আপডেট সময় : ১১:৩৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • / 566
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর যাত্রাবাড়ীতে দিনে-দুপুরে সাবিনা ইয়াসমিন (৩৫) নামে এক নারীকে ছুরিকাঘাত করে ২৫ হাজার টাকা ও একটি স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। তিনি মানবিক সাহায্য সংস্থা নামে একটি এনজিওতে ফিল্ড অফিসার হিসেবে কর্মরত।

বুধবার (২৬ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে ধোলাইপাড় এলাকায় এই ঘটনা ঘটে। পরে সহকর্মীরা দ্রুত উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন।

আহতের সহকর্মী ফাতেমা বেগম জানান, অফিসের কাজে বাইরে গিয়ে হেঁটে ফিরছিলেন সাবিনা ইয়াসমিন। ধোলাইপাড় এলাকায় পৌঁছালে ৩-৪ জন ছিনতাইকারী হঠাৎ তার ঘাড়ের পেছনে ধারালো অস্ত্র দিয়ে চারটি আঘাত করে। এ সময় তার কাছে থাকা বেতনের ২৫ হাজার টাকা ও গলার স্বর্ণের চেইন ছিনিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

তিনি আরও জানান, রক্তাক্ত অবস্থায় সাবিনাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে জরুরি বিভাগের অপারেশন থিয়েটারে তার চিকিৎসা চলছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, বিকেল সাড়ে তিনটার দিকে গুরুতর জখম অবস্থায় ওই নারীকে হাসপাতালে আনা হয়। বর্তমানে জরুরি বিভাগের অপারেশন থিয়েটারে তার চিকিৎসা চলছে। বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এনজিওকর্মীকে ছুরিকাঘাত করে স্বর্ণ-টাকা ছিনতাই যাত্রাবাড়ীতে

আপডেট সময় : ১১:৩৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫