ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo [আপডেট] রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

বিপিএলের নিলাম থেকে বাদ পড়লেন বিজয়-মোসাদ্দেক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩০:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • / 204
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
কয়েক দফা পেছানোর পর আগামীকাল (রোববার) বিপিএলের নিলাম অনুষ্ঠিত হবে। তার আগে আজ (শনিবার) দেশীয় ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করল বিসিবি। যেখানে নিলামের আগেই বাদ পড়েছেন জাতীয় দলে খেলা দুই ক্রিকেটার। তারা হচ্ছেন- এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন সৈকত।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম থেকে বাদ পড়েছেন এনামুল হক বিজয়, আলাউদ্দিন বাবু, শফিউল ইসলাম, মিজানুর রহমান, নিহাদউজ্জামান, সানজামুল ইসলাম ও মোসাদ্দেক হোসেন সৈকত। বিসিবি প্রকাশিত নতুন তালিকায় এই দুজনের নাম নেই। ক্রিকফ্রেঞ্জির হাতে এসেছে সেই তালিকা।
এর আগে সম্প্রতি বিসিবি জানিয়েছিল, বিপিএলের গত আসরে ফিক্সিংয়ের সন্দেহে থাকা ক্রিকেটারদের নিলামের চূড়ান্ত তালিকায় রাখা হবে না। আজ নিলামের আগেরদিন প্রকাশিত তালিকায় দেখা গেছে, সেখানে নেই মোসাদ্দেক ও বিজয়ের নাম। এর আগে তারা দুজনই ‘সি’ ক্যাটাগরিতে ছিলেন। এই ক্যাটাগরিতে ক্রিকেটারদের ভিত্তিমূল্য ২২ লাখ টাকা।
এদিকে, ‘সি’ ক্যাটাগরিতে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে স্পিনার আলিস আল ইসলামকে। এর আগে নিলামের তালিকায় এই রহস্যময় স্পিনারের নাম ছিল না। নিলামের জন্য অপেক্ষমান তিন নম্বর ক্যাটাগরিতে রয়েছে দেশের ১৭ ক্রিকেটারের নাম। যেখানে উল্লেখযোগ্য নাম- আফিফ হোসেন, এবাদত হোসেন, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, নাহিদ রানা, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়।
নিলামের জন্য দেশীয় ক্রিকেটারদের চূড়ান্ত তালিকায় সবমিলিয়ে ১৫৯ জনের জায়গা হয়েছে। সর্বোচ্চ ক্যাটাগরি ‘এ’-তে রয়েছেন দুজন, লিটন দাস ও নাঈম শেখ। এ ছাড়া ‘বি’ ক্যাটাগরিতে ১২, ‘সি’ ক্যাটাগরিতে ১৭, ‘ডি’ ক্যাটাগরিতে ২৬, ‘ই’ ক্যাটাগরিতে ৩৮ ও ‘এফ’ ক্যাটাগরিতে ৬৩ ক্রিকেটার রয়েছেন। নিলামের নিয়ম অনুযায়ী- প্রতিটি দল ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরি থেকে ন্যূনতম ২, ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরি থেকে ন্যূনতম ৬, ‘ই’ ক্যাটাগরি থেকে ন্যূনতম ৩ এবং ‘এফ’ ক্যাটাগরি থেকে কমপক্ষে একজনকে কিনতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিপিএলের নিলাম থেকে বাদ পড়লেন বিজয়-মোসাদ্দেক

আপডেট সময় : ০৮:৩০:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫