দিনাজপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:১৯:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
- / ৫৩১ বার পড়া হয়েছে
দিনাজপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
দিনাজপুরে অনুষ্ঠিত হলো আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ দিনাজপুর জেলা কমিটির পরিচিতি সভা ২০২৫। শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে শহরের বালুবাড়ীস্থ বন্ধন কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ নানামুখী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এড. মোফাজ্জল হোসেন দুলাল। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব বখতিয়ার আহমেদ কচি।
সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা শাখার আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি জনাব সামসুল আলম চৌধুরী বাবলু। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক জনাব মাহবুব আলম নিশার।
সভায় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থেকে সংগঠনটির কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করার বিষয়ে মতবিনিময় করেন।
অনুষ্ঠানের শুরুতে প্রয়াত আরাফাত রহমান কোকোর জন্ম (১২ আগস্ট ১৯৬৯) ও মৃত্যু (২৪ জানুয়ারি ২০১৫) স্মরণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। বক্তারা তাঁর রাজনৈতিক দূরদর্শিতা, দলীয় অবদান এবং দেশপ্রেম তুলে ধরেন।
পরিচিতি সভা শেষে অতিথিদের উপস্থিতির বিভিন্ন মুহূর্ত ভিডিও ও আলোকচিত্রের মাধ্যমে ধারণ করা হয়, যা আজকের প্রতিবেদনের সঙ্গে সংযুক্তভাবে তুলে ধরা হয়েছে।
দিনাজপুর জেলা কমিটির সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।

























































