ঢাকা ১১:৩২ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শেষ হলো অমর একুশে বইমেলা Logo নির্ধারিত ভাড়ার চেয়ে এক টাকা বেশি নেয়ার সুযোগ নেই:সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী Logo পয়লা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo জ্বালানি তেলের রেশনিং সীমা তুলে নিয়েছে সরকার Logo ওয়াকআউট করার অধিকার বিরোধী দলের রয়েছে: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ Logo খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশের জাতীয় সংসদ Logo তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করতে পারেন মন্ত্রী ও উপদেষ্টা Logo জঙ্গল সলিমপুর এলাকায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছে পুলিশ Logo অযথা আতঙ্ক ও ভীতি সংকটকে আরও ঘনীভূত করছে: শায়খ আহমাদুল্লাহ Logo আন্তর্জাতিক নারী দিবস আজ

বিএনপিতে যোগদান জামায়াতের অর্ধশতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৬:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • / 204
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
জামালপুরের ইসলামপুর উপজেলায় জামায়াতে ইসলামীর অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার কুলকান্দি খানবাড়ি দলীয় কার্যালয়ে জামালপুর-২ (ইসলামপুর) আসনের মনোনয়ন প্রত্যাশী শরিফুল ইসলাম খান ফরহাদের কাছে ফুল দিয়ে তারা বিএনপিতে যোগ দেন।
এ সময় ফরহাদ খান বলেন, বিএনপির কার্যক্রমে আস্থা রেখে এবং গণতন্ত্রের স্বাধীনতা পক্ষে থাকার প্রত্যয়ে তারা বিএনপিতে যোগ দিয়েছেন। আজকে জামায়াতে ইসলামী থেকে যে ভাইয়েরা বিএনপিতে যোগদান করেছেন তাদের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানাই।
তিনি বলেন, আজ আমাদের মন ভালো নেই, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। আপনারা সবাই দেশনেত্রীর জন্য দোয়া করবেন। যোগদানকারী এরশাদ খন্দকার বলেন, আমরা দীর্ঘদিন জামায়াতের রাজনীতি করেছি। এখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের ছোট ভাইয়ের নেতৃত্বে বাকি জীবন বিএনপির রাজনীতি করতে চাই।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক জিএস শফিউল্লাহ বুলবুল,পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাহিদ লিটন, কুলকান্দি ইউনিয়ন যুবদলের আহবায়ক  মাহমুদ হাসান ফিরুজ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পনির আহম্মেদ,বেলগাছা ইউনিয়নের সাবেক সভাপতি নুরে আলম, সাবেক জেলা বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাকারিয়া মন্ডল,মিল্টন ও শামিম প্রমুখ।
ইসলামপুর উপজেলা কুলকান্দী ইউনিয়নের জামায়াতের আমির মো. আব্দুল মালেক বলেন, কুলকান্দী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডে এরশাদ খন্দকারসহ কমিটি গঠন করা হয়েছিল, কিন্তু তারা কোনো কাজ করেননি। তাদের জামায়াতে কোনো ধরনের সুযোগ নেই, তাই তারা অন্য দলে যোগদান করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিএনপিতে যোগদান জামায়াতের অর্ধশতা

আপডেট সময় : ০৬:৪৬:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫