ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস Logo দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ Logo প্রত্যেক উপজেলায় সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ বরাদ্দ   Logo হরমুজ এড়িয়ে সৌদি থেকে তেল নিয়ে চট্টগ্রাম আসছে জাহাজ Logo জ্বালানি সাশ্রয়ে বুধ-বৃহস্পতিবার হাইকোর্টের বিচারকাজ চলবে ভার্চুয়ালি Logo এনসিপিতে যোগদানের হিড়িক

নিয়োগ পরীক্ষায় অর্থ লেনদেন নিয়ে সতর্ক করল ইউজিসি

মোজো ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৩৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • / 75
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ৯ম গ্রেডের বিভিন্ন পদের বাছাই পরীক্ষা আগামী ৫, ৬ ও ১৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে। পরীক্ষা ঘিরে আর্থিক লেনদেন বা প্রলোভনমূলক প্রতারণার বিষয়ে সতর্ক করেছে সংস্থাটি।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ইউজিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে।
ইউজিসি জানিয়েছে, সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হবে। কোনোভাবেই অর্থ লেনদেন বা অনৈতিক উপায়ে চাকরি পাওয়ার সুযোগ নেই।
প্রতিষ্ঠানটি আরও জানায়, প্রার্থী বা তাদের অভিভাবকদের কেউ যদি চাকরি দেওয়ার নাম করে অর্থ দাবি করে, তাহলে তা প্রতারণা ছাড়া আর কিছুই নয়। এ ধরনের আর্থিক যোগাযোগ ও লেনদেন থেকে সম্পূর্ণভাবে বিরত থাকার আহ্বান জানায় ইউজিসি। পাশাপাশি অনৈতিক বা দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়ালে এর দায়ভার কমিশন নেবে না বলেও সতর্ক করা হয়।
চাকরিপ্রত্যাশী কিংবা তাদের পরিবার কেউ এমন প্রলোভন বা সন্দেহজনক লেনদেনের তথ্য জানলে সঙ্গে সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনী বা ইউজিসিকে জানানোর অনুরোধও জানিয়েছে
প্রতিষ্ঠানটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নিয়োগ পরীক্ষায় অর্থ লেনদেন নিয়ে সতর্ক করল ইউজিসি

আপডেট সময় : ০৬:৩৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫