ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সীমান্তে শিশু গুলিবিদ্ধ ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ Logo ৭০ জনের আপিল শুনানি, ৪০ জনের আপিল মঞ্জুর Logo কৃষিপণ্যের লাভজনক মূল্য ও স্থায়ী কমিশন দাবি ভূমিহীন আন্দোলনের Logo স্ত্রী বা প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করা যাবে: হাইকোর্ট Logo প্রার্থীদের মধ্যে ৪৪% ব্যবসায়ী, পেশায় রাজনীতিক মাত্র ২৬ Logo বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় প্রথম অবস্থানে ঢাকা Logo নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে পোস্টাল ভোটে কড়া নির্দেশনা দিয়েছে (ইসি) Logo আমরা সবাই মিলে গণভোট নিয়ে ভোটারদের সচেতন করবো: তথ্য সচিব Logo হলফনামায় ৫০ তোলা স্বর্ণ শামা ওবায়েদের, মোট সম্পদ ও বার্ষিক আয় কত ? Logo খেজুর রসে বাদুড়ের লালা থেকে নিপাহ ভাইরাস,৩৪ জেলায় মৃত্যুহার ৭১ শতাংশ

আজ থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য মোবাইল দোকান বন্ধ

মোজো ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৪১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • / ৬৫৭ বার পড়া হয়েছে
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

সিন্ডিকেট প্রথা বিলোপ ও মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্ত করাসহ নানা দাবিতে রোববার (৭ ডিসেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য মোবাইল দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন মোবাইল ব্যবসায়ীরা। গতকাল শনিবার এই কর্মসূচির ঘোষণা দেয় মোবাইল ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি (এমবিসিবি)।

দাবি আদায় না হলে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারিও দিয়েছেন মোবাইল ব্যবসায়ীরা।
বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটির সেক্রেটারি আবু সায়ীদ পিয়াস গণমাধ্যমকে জানান, দাবি আদায়ে রোববার সকাল থেকেই সারাদেশে দোকান বন্ধ রেখে রাজধানীর বিটিআরসি কার্যালয়ের সামনে জড়ো হবেন সাধারণ ব্যবসায়ীরা। সেখানে তারা অবস্থান কর্মসূচি পালন করবেন।
সিন্ডিকেট প্রথা বাতিল ছাড়াও ব্যবসায়ীদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে- এনইআইআর সংস্কার ও মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্ত করা। মুঠোফোন ব্যবসায়ীদের অভিযোগ, এনইআইআর বাস্তবায়ন হলে লাখো ব্যবসায়ী ও তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হবে। নতুন এই নিয়মের ফলে শুধুমাত্র একটি বিশেষ গোষ্ঠী লাভবান হবে এবং বাড়তি করের চাপে গ্রাহক পর্যায়েও মোবাইলের দাম বেড়ে যাবে।
এর আগেও দাবি আদায়ে গত রোববার (৩০ নভেম্বর) সারাদেশে মোবাইল ফোনের দোকান বন্ধ রাখেন ব্যবসায়ীরা। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কারের দাবিতে গত ২৯ নভেম্বর রাতে এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির ঘোষণা দেয় এমবিসিবি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আজ থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য মোবাইল দোকান বন্ধ

আপডেট সময় : ০৬:৪১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫