ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঢাকা-৮ এ পরাজয়ের পর নাসির উদ্দীন পাটওয়ারীর সংসদে যাওয়ার সম্ভাবনা Logo নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে (ইসি) Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা Logo বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একই সঙ্গে আজ গণভোট ও নির্বাচন Logo ভোট দিলেন ৫ লাখ ১৫ হাজার প্রবাসী পোস্টাল ব্যালটে Logo ডিজিটালে জামায়াত, রাজপথে দৃশ্যমান বিএনপি: শেষ মুহূর্তের প্রচারণায় ভিন্ন কৌশল Logo বিশ্বের প্রথম ‘জেন-জি প্রভাবিত নির্বাচন Logo নির্বাচন বানচালের অপচেষ্টা প্রতিহতে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত Logo ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের বিষয়টি প্রত্যাহার করছে ইসি Logo চাঁপাইনবাবগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গাজীপুরে নির্বাচন ও গণভোট নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

মোঃ মুজাহিদুল ইসলাম
  • আপডেট সময় : ১১:৩৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • / ৫৮৫ বার পড়া হয়েছে

ছবি : মুজাহিদুল ইসলাম

দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ই জানুয়ারী ২০২৬ ইং) সকাল ১১ টায়  শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের (জিসিসি) প্রশাসক ও ঢাকা বিভাগের কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।
গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আলম হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব আমিন আল পারভেজ।

অনুষ্ঠানে প্রধান অতিথি গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যুক্ত রয়েছে গণভোট। গণভোটের ফলাফলের ওপরই নির্ভর করবে ভবিষ্যতে আমাদের দেশ কোন পথে পরিচালিত হবে। তাই গণভোটের গুরুত্ব অনুধাবন করা এবং এতে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, নির্বাচন ও গণভোটে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা এবং সচেতনভাবে সঠিক সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত জরুরি। এ লক্ষ্যেই গাজীপুর সিটি কর্পোরেশন মাসব্যাপী ব্যাপক জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে। লিফলেট বিতরণ, ব্যানার ও বিলবোর্ড স্থাপন, মাইকিং এবং ভ্রাম্যমাণ গাড়িতে ভিডিওচিত্র প্রদর্শনের মাধ্যমে ভোটারদের কাছে গণভোটের গুরুত্ব তুলে ধরা হচ্ছে।
তিনি এসব কর্মসূচি সফল করতে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। প্রশাসন, নির্বাচন সংশ্লিষ্ট সংস্থা ও গণমাধ্যম একসঙ্গে দায়িত্বশীল ভূমিকা পালন করলে নির্বাচন ঘিরে কোনো অস্থিরতা সৃষ্টি হবে না বলেও মন্তব্য করেন তিনি। এ লক্ষ্যে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

গাজীপুর সিটি কর্পোরেশন আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা নির্বাচন ও গণভোট সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গাজীপুরে নির্বাচন ও গণভোট নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

আপডেট সময় : ১১:৩৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬