ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

বরিশালের বাকেরগঞ্জ জমি দখল করে ভেকু দিয়ে মাটি কেটে সড়ক নির্মাণের অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • / 143
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের বাকেরগঞ্জ জমি দখল করে ভেকু দিয়ে মাটি কেটে সড়ক নির্মাণের অভিযোগ।
নিজস্ব প্রতিনিধি:

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের পূর্ব দুগাপুর গ্রামে ব্যক্তিমালিকানাধীন জমি দখল করে ভেকু (এক্সকাভেটর) দিয়ে মাটি কেটে অবৈধভাবে সড়ক নির্মাণের অভিযোগ উঠেছে। এতে জমির প্রকৃত মালিকসহ স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

ভুক্তভোগী মোঃ আলকাচ হাওলাদার অভিযোগ করে বলেন, এলাকার প্রভাবশালী ইঞ্জি: আবুল বাশার কোনো ধরনের সরকারি অনুমতি কিংবা মালিকদের সম্মতি ছাড়াই জোরপূর্বক জমির ওপর দিয়ে সড়ক নির্মাণের কাজ শুরু করেছেন। ভেকু দিয়ে মাটি কাটার ফলে জমির স্বাভাবিক অবস্থান নষ্ট হয়ে গেছে এবং ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। পাশাপাশি আমাদের জমি দখল করে তাদের ব্যক্তি মালিকানাধীন সড়ক নির্মাণ করছে।

আলকাচ হাওলাদার আরো জানান, এর আগে গত ১৬ই জানুয়ারি রাতে আবুল বাশার আমাদের জমি দখল করে সড়ক নির্মাণের চেষ্টা চালালে ওই দিনই আমি বাকেরগঞ্জ থানা একটি লিখিত অভিযোগ দায়ের করি। তবে পুলিশের পক্ষ থেকে কোন কার্যকরী ব্যবস্থা না নেওয়া আজ ২০ জানুয়ারি তারা আবার আমাদের জমি দখল করে সড়ক নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।

ভুক্তভোগীরা জানান, ২০ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ৮ টা থেকে তাদের জমিতে প্রবেশ করে মাটি কাটার কাজ চালানো হয়। এ সময় মাটি কাটা নেতৃত্ব দেয় আবুল বাশার সহ ৫০ জনের একটি বাহিনী। বাধা দিতে গেলে সংশ্লিষ্টরা হুমকি-ধামকি দেন। এতে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এদিকে স্থানীয় সচেতন মহল বলছে, এভাবে জমি দখল ও অবৈধ সড়ক নির্মাণ আইনের সুস্পষ্ট লঙ্ঘন। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ না হলে ভবিষ্যতে বড় ধরনের সংঘাতের আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত আবুল বাশারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার বক্তব্য পাওয়া যায়নি।ভুক্তভোগীরা অবিলম্বে অবৈধ সড়ক নির্মাণ বন্ধ করে দখলমুক্ত করার পাশাপাশি দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ওসি কেএম সোহেল রানা বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। যখন খবর পেয়েছি অবৈধ ভাবে জমি দখল করে মাটি কেটে সড়ক নির্মাণ চলছে। সেখানে পুলিশ পাঠিয়ে কাজ বন্ধ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বরিশালের বাকেরগঞ্জ জমি দখল করে ভেকু দিয়ে মাটি কেটে সড়ক নির্মাণের অভিযোগ

আপডেট সময় : ০১:৫৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬