ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী Logo এবার ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস

ঢাকা-১৮ আসনের বিএনপির মনোনীত নির্বাচনি প্রচার প্রচারণা শুরু করেছেন এসএম জাহাঙ্গীর হোসেন

নাদিম শেখ আদর
  • আপডেট সময় : ০৮:০৩:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • / 143

ছবি : দেশবর্ন ।

দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উত্তরাখান হযরত শাহ কবির (রহঃ) মাজার জিয়ারতের মধ্যদিয়ে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনি প্রচার প্রচারণা শুরু করেছেন ঢাকা-১৮ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেন।

এ সময় তিনি বলেন, গত ১৫ বছর ধরে আপনারা ভোট দিতে পারেন নি। ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার এদেশের মানুষের ভোটাধিকার কেঁড়ে নিয়েছে।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার এদেশের ছাত্র- জনতা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে।

ছাত্র -জনতার আন্দোলনে ফ্যাসিবাদের অবসান হয়েছে, এদেশের মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছে, তরুণ সমাজরা ভোট দেওয়ার সুযোগ পেয়েছে।

তিনি আরো বলেন, আগামী দিনে ঢাকা-১৮ আসনের উন্নয়ন নিয়ে তারেক রহমানের অনেক প্ল্যান রয়েছে, বিএনপি সরকার গঠন করলে ভবিষ্যতে আপনাদের গ্যাস সমস্যা থেকে শুরু করে সকল সমস্যা গুলো দূর করা হবে।

আজ সকাল ১০ ঘটিকায় উত্তরখান হযরত শাহ কবির (রহঃ) মাজার জিয়ার শেষে নেতা কর্মী ও ভোটারদের উদ্দেশ্যে এসব কথা বলেন এসএম জাহাঙ্গীর।

তিনি বলেন, বিগতদিন গুলোতে আমি আপনাদের পাশে ছিলাম, বিএনপি পরিবার আপনাদের পাশে ছিলো। আমি একজন সেবক হয়ে আপনাদের পাশে থেকে ভবিষ্যতে আরো বেশি সেবা দিতে চাই। আগামী ১২ই ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা যাকে খুশি তাকে ভোট দিবেন,তবে আমার অনুরোধ যোগ্য প্রার্থী দেখে আপনারা ভোট দিবেন। আপনাদের সহযোগিতায় আমরা সবাই মিলে চাঁদাবাজ মুক্ত দুর্নীতিবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, কিশোর গ্যাং মুক্ত সমাজ গড়ে তুলতে চাই।
যারা চিহ্নিত সন্রাসী আমরা তাদের দায়িত্ব নিবো না। এসএম জাহাঙ্গীর হোসেন বলেন, আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরে,আমরা আপনারা সবাই মিলেমিশে ঢাকা-১৮ আসনকে মানবিক আসন হিসেবে গড়ে তুলতে চাই।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান,যুগ্ম- আহ্বায়ক আফাজ উদ্দিন,আক্তার হোসেনসহ উত্তরখান থানা বিএনপির আহ্বায়ক বকুল, যুগ্ম আহ্বায়ক মুকুল সরকার, জাহাঙ্গীর বেপারীসহ বিভিন্ন নেতাকর্মীরা। আরো উপস্থিত ছিলেন দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক হেলাল তালুকদারসহ সর্বস্তরের নেতৃবৃন্দ।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেন, বিএনপি মানেই ধানের শীষ, ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনকে আমরা বিপুল ভোটে নির্বাচিত করবো ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঢাকা-১৮ আসনের বিএনপির মনোনীত নির্বাচনি প্রচার প্রচারণা শুরু করেছেন এসএম জাহাঙ্গীর হোসেন

আপডেট সময় : ০৮:০৩:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬