ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

১২ লাখ মানুষের জন্য ইফতার বিতরণের লক্ষ্য নির্ধারণ করেছে শারজাহ চ্যারিটি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৯:২৬ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • / 153
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন রমজান সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল তাদের বার্ষিক ‘জুদ’  ক্যাম্পেইনের আওতায় ১২ লাখ মানুষের জন্য ইফতার বিতরণের লক্ষ্য নির্ধারণ করেছে। এর মধ্যে শারজাহর বিভিন্ন এলাকায় বিতরণ করা হবে ৯ লাখ খাবার, আর বাকি ৩ লাখ ইফতার পৌঁছাবে বিশ্বের ৫১টি দেশের দরিদ্র ও অসহায় মানুষের কাছে।

শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক আবদুল্লাহ সুলতান বিন খাদেম জানিয়েছেন, সংস্থাটির ‘ইফতার ফর ফাস্টিং পারসনস’ কর্মসূচি এখন শুধু ইফতারের সময় খাবার বিতরণের মধ্যেই সীমাবদ্ধ নেই; বরং এটি সামাজিক সংহতি ও মানবিক সহমর্মিতার একটি প্রতীক হয়ে উঠেছে।

তিনি বলেন, প্রতি বছর হাজারো পরিবার, শ্রমজীবী মানুষ ও স্বল্প আয়ের ব্যক্তি এই ইফতার খাবারের ওপর নির্ভর করেন। এতে রমজানের সময় তাদের দৈনন্দিন জীবনের চাপ অনেকটাই কমে আসে।

কর্তৃপক্ষ জানায়, শারজাহ আমিরাতের বিভিন্ন শহর ও গুরুত্বপূর্ণ এলাকায় কৌশলগতভাবে বিতরণকেন্দ্র নির্ধারণ করা হয়েছে, যাতে সর্বোচ্চ সংখ্যক মানুষের কাছে খাবার পৌঁছানো যায়। আর বিদেশে ইফতার পাঠানোর ক্ষেত্রে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করা হচ্ছে, বিশেষ করে যেসব অঞ্চলে খাদ্যসংকট ও কঠিন জীবনযাত্রা বিরাজ করছে।

আবদুল্লাহ বিন খাদেম আরও বলেন, এই উদ্যোগে অংশ নিতে দাতাদের বিভিন্ন মাধ্যমে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে। তিনি যোগ করেন, অনুদানের পরিমাণ ছোট বা বড় যাই হোক না কেন, প্রতিটি সহযোগিতাই এই কর্মসূচির পরিধি বাড়াতে সহায়ক এবং এর মাধ্যমে রমজানজুড়ে শত শত রোজাদার মানুষের মুখে খাবার তুলে দেওয়ার সুযোগ তৈরি হয়।

শারজাহ চ্যারিটির ভাষ্য, মানবিক সহায়তার ক্ষেত্র আরও বিস্তৃত করা এবং রমজানে অভাবী মানুষের কষ্ট লাঘব করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

সূত্র : গালফ নিউজ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

১২ লাখ মানুষের জন্য ইফতার বিতরণের লক্ষ্য নির্ধারণ করেছে শারজাহ চ্যারিটি

আপডেট সময় : ০১:৪৯:২৬ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬