ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo [আপডেট] রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

টঙ্গীতে অগ্নেয়াস্ত্র সহ যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

মোঃ মুজাহিদুল ইসলাম
  • আপডেট সময় : ১১:০৭:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 226

ছবি : দেশবর্ন ।

দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুর মহানগর টঙ্গীতে একটি বিদেশি রিভলবারসহ এক যুবককে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর দক্ষিণ বিভাগের গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টঙ্গীর মধ্য আরিচপুর এলাকার গার্লস স্কুল সড়ক থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার হওয়া যুবকের নাম ইজাজুল ইসলাম (৪০)। তিনি গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার কৃষ্ণপুর গ্রামের নূরুল ইসলামের ছেলে।

গাজীপুর মহানগর দক্ষিণ বিভাগের গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রোববার রাতে টঙ্গীর মধ্য আরিচপুর এলাকায় অবৈধ অস্ত্র কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ অভিযান চালায়। অভিযানের সময় ইজাজুল ইসলামকে আটক করা হয় এবং তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার জব্দ করা হয়।

আটকের পর তাকে রাতেই গোয়েন্দা কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে টঙ্গী পূর্ব থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

টঙ্গীতে অগ্নেয়াস্ত্র সহ যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

আপডেট সময় : ১১:০৭:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬