ঢাকা ১২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

শিবগঞ্জে উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় পিআইও মিজানুর রহমানের বিরুদ্ধে অপপ্রচার, আইনি পদক্ষেপের প্রস্তুতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৬:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • / 63
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় যোগদানের পর থেকে উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ মিজানুর রহমান মিজান। তবে তার এই কর্মকাণ্ডের মাঝেই একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিত্তিহীন তথ্য ছড়িয়ে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
জানা গেছে, ২০২৪ সালের ৩০ অক্টোবর শিবগঞ্জ উপজেলায় দায়িত্ব গ্রহণের পর থেকে পিআইও মিজানুর রহমান মিজান গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম জোরদার করেন। তার উদ্যোগে উপজেলায় ১২টি ব্রিজ ও কালভার্ট নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়। এর মধ্যে ইতোমধ্যে ৪টির কাজ সম্পন্ন হয়েছে এবং বাকি কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। এছাড়া পাবলিক হেলথ কমপ্লেক্স সংলগ্ন প্রায় ১ কিলোমিটার দীর্ঘ এইচবিবি (ইট বিছানো) রাস্তার কাজও সম্পন্ন হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যক্রমেও তার নেতৃত্বে বিভিন্ন সহায়তা প্রদান করা হয়েছে। পানিতে ডুবে মারা যাওয়া ১০ জন এবং বজ্রপাতে নিহত ৩ জনের পরিবারকে জনপ্রতি ২৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৩টি পরিবারকে মোট ২ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া আশ্রয় ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ১৪০টি অসহায় পরিবারকে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। ভিজিএফ কর্মসূচির আওতায় উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় ২ লাখ ৩৪ হাজার পরিবারের মাঝে ২ হাজার ৩৪০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। গ্রামীণ অবকাঠামো সংস্কার (টিআর/কাবিখা) কর্মসূচির মাধ্যমে বিভিন্ন মসজিদ, মন্দির, মাদ্রাসা, গোরস্থান ও শ্মশানে উন্নয়ন কাজ এবং সৌর বিদ্যুৎ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় ৩০টি ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

এছাড়া গত দুই অর্থবছরে উপজেলার প্রায় ১৭ হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে এসব উন্নয়ন কর্মকাণ্ডের মধ্যেই একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন পিআইও মিজানুর রহমান মিজান। তিনি বলেন, “আমি নিজে দুর্নীতি করি না এবং কাউকে দুর্নীতি করার সুযোগও দেব না। কিছু অসাধু ব্যক্তি বিভিন্ন প্রকল্পে অনৈতিক সুবিধা নেওয়ার জন্য চাপ প্রয়োগ করে এবং মাসোহারা দাবি করে। তাদের দাবিতে রাজি না হওয়ায় তারা পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

”তিনি আরও জানান, এসব অপপ্রচারের বিষয়ে প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ করা হচ্ছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাইবার ক্রাইম আইনে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

স্থানীয়দের মতে, শিবগঞ্জে চলমান উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতেই একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। তবে এসব অপপ্রচার উপেক্ষা করে উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শিবগঞ্জে উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় পিআইও মিজানুর রহমানের বিরুদ্ধে অপপ্রচার, আইনি পদক্ষেপের প্রস্তুতি

আপডেট সময় : ০৬:৫৬:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬