চরম বিতর্কের জন্ম দিয়েছে স্কুলছাত্রীকে ঘিরে ধর্ষণ অভিযোগ
- আপডেট সময় : ০১:১১:২৭ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
- / 114
বুড়িচংয়ে ‘ধর্ষণ’ রাফির দাবি ‘অপপ্রচার’, শারীরিক সম্পর্কের অভিযোগ অস্বীকার মেয়ের।লিখিত অভিযোগ নেই, তবু উত্তপ্ত বুড়িচং ।
নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার বুড়িচং উপজেলায় এক স্কুলছাত্রীকে ঘিরে ওঠা ধর্ষণ অভিযোগ এখন চরম বিতর্কের জন্ম দিয়েছে। অভিযোগ, পাল্টা অভিযোগ এবং ভিন্নমুখী তথ্যের কারণে পুরো ঘটনাটি ঘিরে তৈরি হয়েছে গভীর ধোঁয়াশা।
সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে দাবি করা হয়, বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। তবে অভিযুক্ত কলেজছাত্র রাফি এসব অভিযোগ সরাসরি অস্বীকার করে বলেছেন, এটি একটি পরিকল্পিত অপপ্রচার।
তার ভাষায়, “আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা এবং উদ্দেশ্যেই এই অভিযোগ তোলা হয়েছে।
ঘটনায় নতুন মোড় আসে একটি বিশ্বস্ত সূত্রের তথ্যের মাধ্যমে। সূত্র জানায়, সংশ্লিষ্ট মেয়েটি নিজেই স্বীকার করেছে যে তার সঙ্গে রাফির প্রেমের সম্পর্ক ছিল এবং বিয়ের আশ্বাসে সে তার বাড়িতে গিয়েছিল। তবে সে স্পষ্টভাবে দাবি করেছে, তাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক হয়নি।
অন্যদিকে, রাফির অভিযোগ—কিছু গণমাধ্যম তার বক্তব্য যাচাই না করেই একপাক্ষিকভাবে সংবাদ প্রকাশ করেছে, যা তার ব্যক্তিগত সম্মান ও সামাজিক অবস্থানে নেতিবাচক প্রভাব ফেলেছে।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এখনো পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। তবে অভিযোগ পাওয়া গেলে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
স্থানীয়দের মতে, ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।






























