ঢাকা ১২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

যুদ্ধবিরতির সুবাতাস , কমলো তেলের দাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪১:০১ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / 11
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই সপ্তাহের যুদ্ধবিরতির খবরে আর্থিক ও জ্বালানির বাজারে খানিকটা সুবাতাস বয়ে গেছে। এর প্রতিক্রিয়ায় তেলের দাম অনেক কমেছে, বন্ডের দাম বেড়েছে এবং শেয়ার বাজারে বড় ধরনের উত্থান হয়েছে। এই ঘটনা একটি ‘রিলিফ র‌্যালি’ বা স্বস্তির ঊর্ধ্বগতি সৃষ্টি করেছে। বিনিয়োগকারীরা হরমুজ প্রণালি দিয়ে পুনরায় তেল ও গ্যাস সরবরাহ শুরু হওয়ার বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার রাতে জানান, তিনি দুই সপ্তাহের জন্য ইরানের ওপর হামলা স্থগিত রাখতে রাজি হয়েছেন। তিনি যোগ করেন, একটি দীর্ঘমেয়াদী শান্তি চুক্তি প্রক্রিয়াধীন।

ইরান জানিয়েছে, তাদের বিরুদ্ধে হামলা বন্ধ হলে তারাও হামলা থামাবে এবং ইরানি সশস্ত্র বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে আগামী দুই সপ্তাহ হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ যাতায়াত সম্ভব হবে।

ফেব্রুয়ারির শেষে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরান আক্রমণ করার পর থেকে বিশ্ববাজার অস্থির হয়ে উঠেছিল। সেই ঘটনার প্রতিক্রিয়ায় তেহরান কার্যত হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, যা বিশ্বের মোট তেল ও গ্যাসের এক-পঞ্চমাংশ পরিবহনের প্রধান জলপথ।

আজ বুধবার মার্কিন অপরিশোধিত তেলের দাম প্রায় ১৬ দশমিক ৫ শতাংশ কমে ব্যারেল প্রতি ৯৪ ডলারে নেমেছে, এসঅ্যান্ডপি-৫০০ ফিউচার ২ শতাংশের বেশি বেড়েছে এবং ডলারের মান ব্যাপকভাবে কমেছে, যা অস্থির সময়ে বিনিয়োগকারীদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল ছিল।

হ্যারিস ফিন্যান্সিয়াল গ্রুপের ম্যানেজিং পার্টনার জেমি কক্স বলেন, ‘বাজার আগে থেকেই আভাস পাচ্ছিল যে ট্রাম্প ইরানের বিষয়ে বেরিয়ে আসার একটি পথ খুঁজছেন। আজ তিনি সেই সুযোগ পেয়েছেন এবং সেটি কাজে লাগিয়েছেন।’

এশিয়ার শেয়ার বাজারগুলোতেও ব্যাপক লাভের ইঙ্গিত পাওয়া গেছে, যা যুদ্ধ এবং জ্বালানির চড়া দামের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল। অন্যদিকে, ১০ বছর মেয়াদী মার্কিন ট্রেজারি ফিউচার প্রায় ১৫ টিক্স বেড়েছে।

ইরানের ওপর মার্কিন-ইসরায়েল যুদ্ধের ফলে ইতিহাসে এক মাসে তেলের দাম সর্বোচ্চ বৃদ্ধির রেকর্ড তৈরি হয়েছিল, যা মার্চ মাসে ছিল ৫০ শতাংশ। ট্রাম্প বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের কাছ থেকে একটি ১০-দফা প্রস্তাব পেয়েছে, যেটিকে তিনি আলোচনার একটি কার্যকর ভিত্তি হিসেবে অভিহিত করেছেন। তিনি আরও জানান যে, পক্ষগুলো দীর্ঘমেয়াদী শান্তির জন্য একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর পথে অনেক দূর এগিয়েছে।

বিনিয়োগ প্রতিষ্ঠান ও বাজার বিশ্লেষক আইজির বিশ্লেষক টনি সাইকামোর এক নোটে লিখেছেন, ‘এটি একটি ভালো শুরু এবং আরও স্থায়ীভাবে পথ খুলে দেওয়ার সুযোগ তৈরি করতে পারে—তবে এখনো অনেক যদি-তবের বিষয় সমাধান করা বাকি রয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

যুদ্ধবিরতির সুবাতাস , কমলো তেলের দাম

আপডেট সময় : ০৮:৪১:০১ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬