ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন : ডাঃ শফিকুর রহমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • / 154
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজের বক্তব্যের ভুল ব্যাখ্যা ও উপস্থাপনার অভিযোগে গণমাধ্যমের একটি অংশের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই অসন্তোষ প্রকাশ করেন।

ফেসবুক পোস্টে জামায়াত আমির উল্লেখ করেন, বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশন শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলেছিলেন।

সেখানে তিনি বলেছিলেন— শেখ হাসিনা যে নীতি অনুসরণ করে ফ্যাসিবাদ কায়েম করেছিলেন, বিএনপিও যদি একই নীতি অনুসরণ করে অগ্রসর হয়, তবে কি তারা প্রমাণ করতে চায় যে ব্যক্তি হিসেবে শেখ হাসিনা খারাপ ছিলেন কিন্তু তার নীতি ভালো ছিল ?

ডা. শফিকুর রহমানের দাবি, তার এই বক্তব্যের মূল সুর বা ‘সেন্স’ উদ্দেশ্যপ্রণোদিতভাবে পরিবর্তন করে কিছু গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে। তিনি অভিযোগ করেন, কয়েকটি জাতীয় মিডিয়া বিএনপিকে বাদ দিয়ে উল্টো তাকেই লক্ষ্যবস্তু বানিয়েছে।

গণমাধ্যমের এমন নেতিবাচক ভূমিকার সমালোচনা করে জামায়াত আমির লেখেন, কয়েকটি জাতীয় মিডিয়া আমার বক্তব্যের সেন্স পাল্টিয়ে দেওয়ার অসৎ উদ্দেশ্যে বিএনপিকে ছেড়ে দিয়ে আমাকেই উল্টো ধরেছে। এটিই নির্লজ্জ হলুদ সাংবাদিকতা। এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন ?

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন : ডাঃ শফিকুর রহমান

আপডেট সময় : ১০:৩০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬