ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

ঢাকায় জামায়াতের সমাবেশ আজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৩:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • / 52
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ।

‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই সমাবেশ ঘিরে দলটির নেতাকর্মী ও সমর্থক মহলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

এর আগে গত বুধবার(২২ এপ্রিল) জামায়াতের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মসূচির তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হয়। সকাল ১০টা থেকে এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এছাড়া জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোটের শীর্ষস্থানীয় নেতারাও এতে অংশ নেবেন।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি জোট রাজপথে নানা ইস্যুতে সক্রিয় রয়েছে। বিশেষ করে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীতে সাম্প্রতিক সময়ে বেশ কিছু বড় ধরনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঢাকায় জামায়াতের সমাবেশ আজ

আপডেট সময় : ০৩:৩৩:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬