ঢাকা ০৪:১০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

চট্টগ্রামে কুকি-চিন আর্মির ৩১ হাজার পোশাক পুড়িয়ে ধ্বংস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • / 61
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামে কুকি-চিন আর্মির ৩১ হাজার পোশাক পুড়িয়ে ধ্বংস

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় জব্দ করা পাহাড়ী সন্ত্রাসী সশস্ত্র সংগঠন কুকি-চিন আর্মির বিপুল পরিমাণ পোশাক আদালতের নির্দেশে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বুধবার (৬ মে) বিকেলে ৩১ হাজার ৭৭৫ পিস পোশাক ধ্বংস করা হয়।

বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বায়েজিদ বোস্তামী থানায় দায়ের করা মামলায় জব্দ হওয়া এসব পোশাক পাহাড়ি সশস্ত্র সংগঠন কুকি-চিন আর্মির জন্য প্রস্তুত করা হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে। মামলাটি সন্ত্রাস বিরোধী আইন-২০০৯ এর একাধিক ধারা এবং দণ্ডবিধির ১২০বি ধারায় দায়ের করা হয়।

তদন্ত চলাকালে বিপুল পরিমাণ এসব পোশাক জব্দ করা হয়। দীর্ঘদিন ধরে আলামত সংরক্ষণে নিরাপত্তা ঝুঁকি ও স্থান সংকুলানের সমস্যা তৈরি হচ্ছিল। এছাড়া পোশাকগুলো অপব্যবহার কিংবা নষ্ট হওয়ার আশঙ্কাও ছিল বলে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা আদালতকে জানান।

এ অবস্থায় তদন্ত কর্মকর্তা আদালতের কাছে প্রয়োজনীয় নির্দেশনা চাইলে বিষয়টি পর্যালোচনা শেষে আদালত বিচারিক প্রয়োজনে নমুনা হিসেবে ১০০ পিস পোশাক সংরক্ষণের নির্দেশ দেন। একই সঙ্গে অবশিষ্ট ৩১ হাজার ৭৭৫ পিস পোশাক যথাযথ নিয়মে ধ্বংসের আদেশ দেন।

পরে আদালতের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপস্থিতিতে আলামতগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চট্টগ্রামে কুকি-চিন আর্মির ৩১ হাজার পোশাক পুড়িয়ে ধ্বংস

আপডেট সময় : ০৫:৫১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬