ঢাকা ০৪:১০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

বৃদ্ধা মা ও অবিবাহিত মেয়েকে বাড়িছাড়া করার অভিযোগ, দিনাজপুরে চাঞ্চল্য

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৪:২২ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • / 234
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৃদ্ধা মা ও অবিবাহিত মেয়েকে বাড়িছাড়া করার অভিযোগ, দিনাজপুরে চাঞ্চল্য

মোঃ আইনুল ইসলাম
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী কামারপাড়া এলাকায় পিতার মৃত্যুর পর এক শিক্ষিত তরুণী ও তার বৃদ্ধা মাকে মানসিক নির্যাতন, ভরণপোষণ থেকে বঞ্চিত করা এবং বসতভিটা থেকে উচ্ছেদের হুমকির অভিযোগ উঠেছে আপন ভাই ও ভাবির বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার, থানা ও মানবাধিকার সংস্থায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ভারতী রায়— যিনি মাষ্টার্স ডিগ্রিধারী— দাবি করেছেন, তার পিতা মৃত বুধা বর্মনের মৃত্যুর পর পরিবারের একমাত্র ভাই রণজিৎ চন্দ্র রায় ও ভাবি গীতা রানী রায় দীর্ঘদিন ধরে তাকে এবং তার বৃদ্ধা মা অন্তী রানী রায়কে বিভিন্নভাবে নির্যাতন করে আসছেন। অভিযোগে বলা হয়, তাদের ভরণপোষণ বন্ধ করে দেওয়া হয়েছে এবং বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। পাশাপাশি জোরপূর্বক এক বেকার যুবকের সঙ্গে বিয়ের চেষ্টা চালানোর অভিযোগও করা হয়েছে।

ভারতী রায়ের ভাষ্যমতে, এসব অন্যায়ের প্রতিবাদ করলে তার মা’কেও হুমকি দেওয়া হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মহৎ প্রধানদের মাধ্যমে একাধিকবার আপোষ-মীমাংসার চেষ্টা করা হলেও অভিযুক্তরা তাতে কর্ণপাত করেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এদিকে, ভুক্তভোগীর মা অন্তী রানী রায় খানসামা থানায় পৃথক অভিযোগ দায়ের করেছেন। সেখানে তিনি উল্লেখ করেন, তার স্বামী প্রায় ১০ বিঘা আবাদি জমি রেখে মারা গেলেও বর্তমানে ছেলে ও পুত্রবধূ তাকে এবং তার অবিবাহিত কন্যাকে সঠিকভাবে ভরণপোষণ দিচ্ছেন না। বরং বিভিন্ন সময় গালিগালাজ ও উচ্ছেদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

ঘটনার পর বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থায়ও আবেদন করা হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে সংস্থাটির দিনাজপুর জেলা শাখার দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান শাহ্ এবং সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ মারুফ হুসাইন ইমন চৌধুরী গত ৬ মে ২০২৬ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা স্থানীয়দের সঙ্গে কথা বলে অভিযোগের বিষয়গুলো প্রাথমিকভাবে খতিয়ে দেখেন বলে জানা গেছে।

পরবর্তীতে সংস্থাটির পক্ষ থেকে অভিযুক্ত রণজিৎ কুমারকে নোটিশ পাঠিয়ে আগামী ১৮ মে ২০২৬ দিনাজপুর জেলা আইনজীবী সমিতির পুরাতন ভবনে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়। নোটিশে অভিযোগের বিষয়ে শুনানি ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণের কথা উল্লেখ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রতিবেশী ও আত্মীয়স্বজনদের একাংশ মনে করছেন, পারিবারিক বিরোধ দ্রুত ন্যায়সংগতভাবে সমাধান না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

সংশ্লিষ্ট মহলের মতে, পারিবারিক সহিংসতা, নারীর ভরণপোষণ অধিকার এবং পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চনার মতো অভিযোগগুলো গুরুত্বসহকারে তদন্ত করা প্রয়োজন। একই সঙ্গে উভয় পক্ষের বক্তব্য নিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যথাযথ প্রশাসনিক ও আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বৃদ্ধা মা ও অবিবাহিত মেয়েকে বাড়িছাড়া করার অভিযোগ, দিনাজপুরে চাঞ্চল্য

আপডেট সময় : ০৬:০৪:২২ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬