ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / 37
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কেরাণীগঞ্জের ঘাটারচরে স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসে সাম্প্রতিক সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন। এ সময় তিনি সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে মতবিনিময় করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৪টার দিকে কেরাণীগঞ্জ মডেল থানার ঘাটারচরে অবস্থিত স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের কার্যালয় পরিদর্শন করেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন।

গত ২৯ জুন স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের মালিকপক্ষ ও পরিবহন শ্রমিকদের মধ্যে সৃষ্ট বিরোধকে কেন্দ্র করে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে তিনি উভয় পক্ষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানান পুলিশ সুপার।

মতবিনিময় শেষে উভয় পক্ষ পুলিশ সুপারের নির্দেশনা মেনে চলার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেয়।

এ সময় পুলিশ সুপার সতর্ক করে বলেন, ঘটনাকে কেন্দ্র করে কোনো সুযোগসন্ধানী তৃতীয় পক্ষ যেন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

পরিদর্শন শেষে পুলিশ সুপার সাম্প্রতিক ঘটনায় আহত কেরাণীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ রুহুল কুদ্দুসসহ অন্যান্য আহত পুলিশ সদস্যদের শারীরিক অবস্থারও খোঁজখবর নেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ঢাকা জেলা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা

আপডেট সময় : ১১:২৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬