ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo এলজিইডি দিনাজপুরে বিদায়-বরণ সংবর্ধনায় নেতৃত্বের ধারাবাহিকতার প্রত্যয় পুনর্ব্যক্ত Logo [আপডেট] রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে

নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • / 13
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহিউদ্দিন : নেত্রকোনা প্রতিনিধি।

মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য অর্জন করেছে নেত্রকোণা জেলা পুলিশ। দুর্গাপুরে সফল অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ৭৪০ বোতল ফেনসিডিল উদ্ধার এবং দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের এই সময়োপযোগী ও কঠোর পদক্ষেপ স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে দুর্গাপুর উপজেলার বাগিটাপাড়া এলাকায় দুর্গাপুর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে এই সফল অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় এবং অপরাধ দমনে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। বাগিটাপাড়া এলাকার আব্দুল জলিল ড্রাইভারের বাড়ির গোয়ালঘরে অত্যন্ত সতর্কতার সাথে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের বস্তায় লুকানো ৭৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২৯ লাখ ৬০ হাজার টাকা।

এই সাঁড়াশি অভিযানে আটককৃতরা হলেন—দুর্গাপুর উপজেলার কাচারীমোড় গ্রামের শফিকুল ইসলাম (৫৬) এবং বাগিটাপাড়া গ্রামের নাজমুন নাহার খানম (২৩)।

সাহসী ও পেশাদার এই পুলিশি অ্যাকশনের বিষয়ে দুর্গাপুর থানা ও জেলা ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকের মতো সামাজিক অভিশাপের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরপূর্বক আইনি প্রক্রিয়া চলছে এবং মূল হোতা পলাতক আব্দুল জলিলকে দ্রুত আইনের আওতায় আনতে জোর তৎপরতা চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্থানীয় সচেতন জনগণ প্রশাসনের এমন দৃঢ় ভূমিকার জন্য সন্তোষ প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২

আপডেট সময় : ০৭:৩২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬