ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

আমাদের সামনে মধ্যপ্রাচ্যে মহত্ত্ব অর্জনের একটি বাস্তব সুযোগ এসেছে : ডোনাল্ড ট্রাম্প

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০১:২৬ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • / 227
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর হোয়াইট হাউস সফরের আগ মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য সংকট সমাধানে বিশেষ অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন। মধ্যপ্রাচ্য সংকটের কথা উল্লেখ করে তিনি বলেছেন, ‌সবাই বিশেষ কিছুর জন্য প্রস্তুত। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে এই ইঙ্গিত দিয়েছেন তিনি।

‘ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ‌‌
‘‘আমাদের সামনে মধ্যপ্রাচ্যে মহত্ত্ব অর্জনের একটি বাস্তব সুযোগ এসেছে। সবাই প্রথমবারের মতো একটি বিশেষ কিছুর জন্য একমত হয়েছে। আমরা এটি সফলভাবে সম্পন্ন করব!!!’’

এর আগে শুক্রবার ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমার মনে হয় গাজা নিয়ে আমরা একটি চুক্তিতে পৌঁছেছি। একই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

তিনি ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার প্রচেষ্টা ঠেকানোর অঙ্গীকার করেন এবং হামাসের বিরুদ্ধে ‘‘কাজ শেষ করার’’ অঙ্গীকার করেন। এর কয়েক দিন আগেই ব্রিটেন, ফ্রান্সসহ কয়েকটি পশ্চিমা দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়।

আগামী সোমবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে নেতানিয়াহুর।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হামলা চালায় হামাস। ফরাসি বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, ওইদিন হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ২১৯ জন নিহত হন; যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। ইসরায়েলের ইতিহাসে একদিনে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা এটি।

একই সঙ্গে হামাসের যোদ্ধারা ইসরায়েল থেকে ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যান। এর মধ্যে এখনো ৪৭ জন গাজায় অবস্থান করছেন। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, হামাসের হাতে থাকা জিম্মিদের মধ্যে অন্তত ২৫ জন মারা গেছেন।

অন্যদিকে, হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গাজায় ইসরায়েলি যুদ্ধে এখন পর্যন্ত ৬৫ হাজার ৫৪৯ ফিলিস্তিনি নিহত ও আরও হাজার হাজার মানুষ আহত হয়েছেন। হতাহতের শিকার ফিলিস্তিনিদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই তথ্যকে জাতিসংঘ নির্ভরযোগ্য হিসেবে বিবেচনা করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আমাদের সামনে মধ্যপ্রাচ্যে মহত্ত্ব অর্জনের একটি বাস্তব সুযোগ এসেছে : ডোনাল্ড ট্রাম্প

আপডেট সময় : ০৩:০১:২৬ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫