ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

নিজেকে পুরোপুরি আড়াল করে নেন চিত্রনায়িকা পপি, কিন্তু কেন ?

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 159
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তিনবার জাতীয় চলচ্চিত্র প্রাপ্ত অভিনেত্রী পপি অভিনীত সর্বশেষ সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’। জানা যায়, সাদেক সিদ্দিকী পরিচালিত সিনেমাটি আগামী ১৭ অক্টোবর মুক্তি পাবে।

পরিচালক সাদেক সিদ্দিকী গণমাধ্যমকে বলেন, ‘বেশ কয়েকবার সিনেমাটির মুক্তির পরিকল্পনা করেও শেষ মুহূর্তে পরিস্থিতির কথা বিবেচনা করে সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়েছিল। এবার মুক্তি পাবে এটাই চূড়ান্ত।

সহসাই আড়াল ভেঙে প্রকাশ্যে আসছেন না পপি। সিনেমায় ফিরবেন কিনা তা নিয়েও নেই কোন স্পষ্ট বার্তা। তাই বেশ কয়েকবার সিনেমাটির মুক্তির ঘোষণা এলেও শেষ পর্যন্ত পিছিয়ে যায়। তবে এবার সিদ্ধান্ত চূড়ান্ত বলে জানালেন নির্মাতা।

এ প্রসঙ্গে পরিচালক বলেন, ‘অনেক আগেই সিনেমাটির মুক্তির অনুমতি পেয়েছিলাম। ভেবেছিলাম পপিকে নিয়েই প্রচার-প্রচারণা করে সিনেমাটি মুক্তি দেব। এতদিন ওর অপেক্ষায় ছিলাম। তবে সেটা আর হচ্ছে না। পপির সঙ্গে আমার যোগাযোগ নেই। ও সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে। যে কারণে এখন একাই সব কিছু করতে হবে।

২০১৮ সালের ফেব্রুয়ারিতে এফডিসিতে আইটেম গান দিয়ে সিনেমাটির শুটিং শুরু হয়। সিনেমায় দুই বছরের বিরতি শেষে ‘ডাইরেক্ট অ্যাটাক’র মাধ্যমে নতুন করে কাজে ফিরেছিলেন পপি। তবে এই সিনেমার শুটিং শেষে পুরোপুরি নিজেকে আড়াল করে নেন এই নায়িকা। হয়েছেন সংসারী। বর্তমানে স্বামী ও সন্তান নিয়ে ভালো আছেন বলে  ১০ সেপ্টেম্বর তার জন্মদিনে জানিয়েছিলেন তিনি।

‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমাতে পপি-আমিন খান ছাড়াও অভিনয় করেছেন চিত্রনায়ক মামনুন হাসান ইমন, আনিক রহমান অভি, চিত্রনায়িকা শিরিন শিলাসহ অনেকেই। সিনেমাটি প্রযোজনা করেছে আনন্দবাজার মাল্টিমিডিয়া।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নিজেকে পুরোপুরি আড়াল করে নেন চিত্রনায়িকা পপি, কিন্তু কেন ?

আপডেট সময় : ০২:১৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫