ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী Logo এবার ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস

প্যারিসের ন্যাচারাল হিস্ট্রি জাদুঘর থেকে ছয়টি সোনার গয়না চুরির অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • / 220
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্যারিসের ন্যাচারাল হিস্ট্রি জাদুঘর থেকে ১৫ লাখ ইউরো মূল্যের ছয়টি সোনার গয়না চুরির অভিযোগে চীনা বংশোদ্ভূত এক মহিলাকে অভিযুক্ত করা হয়েছে। স্পেনের বার্সেলোনায় চুরি করা সোনা গলানোর সময়েই তাকে গ্রেফতার করা হয়েছিল। বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন তিনি।

গত মাসে প্যারিসের জার্ডিন ডেস প্লান্টেসের কাছে অবস্থিত সরবোন বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত ন্যাচারাল হিস্ট্রি জাদুঘরের মিনারেলজি গ্যালারি থেকে বেশ কয়েক কেজি সোনা চুরি হয়। জাদুঘরের সাফাই কর্মীরা জাদুঘর পরিস্কার করতে এসে চুরির বিষয়টি জানতে পারেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, চুরির সময় সাইবার হামলার মাধ্যমে জাদুঘরের অ্যালার্ম ও নজরদারি ব্যবস্থা অকেজো করে দেওয়া হয়েছিল। গত ৩০ সেপ্টেম্বর স্প্যানিশ পুলিশ ইউরোপীয় গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে সন্দেহভাজন চীনা বংশোদ্ভুত মহিলাকে আটক করে ফরাসি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।

প্রসঙ্গত, গত রবিবার প্যারিসের বিশ্বখ্যাত লুভর জাদুঘর থেকে  ফরাসি সম্রাট নেপোলিয়ান বোনাপার্ট এবং সম্রাজ্ঞি জোসেফিনের নয়টি অলংকার চুরি হয়। নদীর পাশ দিয়ে চোরেরা জাদুঘরে প্রবেশ করে এবং একটি লিফটের মাধ্যমে জাদুঘরে প্রবেশ করে। এই খবর সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে গোটা জাদুঘর চত্বরে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

ফরাসি সংস্কৃতিমন্ত্রী রাচিদা দাতি একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, “কোনও আহতের খবর পাওয়া যায়নি। আমি জাদুঘরের সদস্য এবং পুলিশের  সঙ্গে ঘটনাস্থলে রয়েছি। তদন্ত চলছে।” পুলিশের একটি সূত্রে খবর, জাদুঘরের পাশ দিয়ে বয়ে গিয়েছে শ্যেন নদী। সেই দিকেই চলছে সংস্কারের কাজ। সেই সুযোগকেই চোরেরা কাজে লাগিয়েছে।

অনুমান করা হচ্ছে দুই অভিযুক্ত জানলা ভেঙে ঘরে প্রবেশ করে। জাদুঘরের এক কর্মী জানিয়েছেন চোরেরা জানলা ভেঙে ঘরে প্রবেশ করার পর নেপোলিয়ান এবং সম্রাজ্ঞির মোট ন’টি গয়না চুরি করে। চুরির জিনিসের মধ্যে রয়েছে নেকলেস, ব্রোচ-সহ আরও অনেক কিছু। এগুলি ফ্রান্সের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেপোলিয়ানের অভিষেকের পরে বহু গয়না তৈরি করানো হয়েছিল।

শিল্প ও ইতিহাসের বিশাল সংগ্রহের জন্য বিখ্যাত লুভর জাদুঘরটি বছরের পর বছর ধরে বেশ কয়েকটি চুরি এবং ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। ১৯১১ সালের ২১ আগস্ট, ভিনসেঞ্জো পেরুগিয়া, একজন ইতালীয় কারিগর, লুভর থেকে লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসা চুরি করেন। জাদুঘরের কর্মীর ছদ্মবেশে, তিনি রাতে সেখানে লুকিয়ে থাকেন এবং পরের দিন সকালে চিত্রটি সরিয়ে ফেলেন। চুরির ঘটনাটি পরের দিন পর্যন্ত নজরে আসেনি এবং ১৯১৩ সালে ইতালির ফ্লোরেন্সে বিক্রি করার চেষ্টা করার সময় সেই ছবিটি উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সীমান্তের কৃষকদের পাশে কৃষি বিভাগ, রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সীমান্তবর্তী এলাকার কৃষকদের কৃষি উৎপাদনে আরও উৎসাহিত করতে বিশেষ কৃষি সহায়তা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিবি) এর আওতায় পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাদিজা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান, এলজিইডির প্রতিনিধি মোহাম্মদ আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর যৌথ উদ্যোগে বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় সীমান্ত এলাকার ৮০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ১০ কেজি ব্রি জাতের রোপা আমন ধানের বীজ এবং ২৬ কেজি বিভিন্ন ধরনের সার প্রদান করা হয়েছে। কৃষি বিভাগ জানায়, সীমান্ত এলাকায় পাট, আখ ও ভুট্টার মতো অধিক উচ্চতার ফসলের পরিবর্তে ধানসহ অপেক্ষাকৃত কম উচ্চতার ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। সংশ্লিষ্টদের মতে, এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থাপনাও আরও কার্যকর হবে। উপস্থিত কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সহায়তা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে কৃষিকাজে আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্যারিসের ন্যাচারাল হিস্ট্রি জাদুঘর থেকে ছয়টি সোনার গয়না চুরির অভিযোগ

আপডেট সময় : ০২:৪৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫