ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

সবার সঙ্গে যোগাযোগ করছি, আমারও সুযোগ আসছে: তাসনিয়া ফারিণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১০:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • / 104
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নতুন একটি প্রজেক্টের কাজে কলকাতায় বর্তমানে কলকাতায় আছেন বহুমাত্রিক মডেল অভিনেত্রী তাসনিয়া ফারিণ।  সেখানে যাওয়ার পর থেকে আলোচনায় রয়েছেন এই তারকা। বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে ভারতীয় এক গণমাধ্যমকে ফারিণ বলেন, ‘আমাদের দেশের সিনেমায় বাজেটে বড় একটা পরিবর্তন এসেছে। এখন বড় বাজেটের কাজ হচ্ছে। কয়েক বছর ধরে দেখছি, ঈদ কেন্দ্র করে সিনে দুনিয়ায় ভালো ব্যবসা হচ্ছে। এর কারণে প্রযোজনাতেও পেশাদারিত্ব এসেছে। এমন কিছু মানুষ এসেছেন, যারা শুধুই বিনোদন দুনিয়ার সঙ্গে যুক্ত। এতে একটা সুবিধা হয়েছে। আমরা আগে যে গল্প বলতাম, সেটা আরও বড় করে বলতে পারছি। বিভিন্ন দেশ মিলিয়ে শুটিং হচ্ছে। যে গল্প আগে বলার সাহস দেখানো হয়নি, সেগুলো এখন ছবি, সিরিজ বা নাটকে দেখানো হচ্ছে। এগুলোই আমাদের নতুনত্ব।

ছোটপর্দা থেকে বড়পর্দায় অভিনয় করা প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘আমি যখন ছোটপর্দায় কাজ করেছি, তখন বড়পর্দা থেকে এমন কোনো ডাক পাইনি, যেটি রাজি হওয়ার মতো। আবার আমি যখন অতনু ঘোষদার ‘আরও এক পৃথিবী’তে কাজ করলাম, তখনো ছোটপর্দায় অভিনয় করেছি। এখন কী হয়েছে, ছোটপর্দায় নতুন করে আবিষ্কার করার কিছু নেই। সেই খিদে মেটাতে পারে বড়পর্দা। সেজন্য দুই দেশের বড়পর্দায় নিজেকে দেখতে চাইছি। সবার সঙ্গে যোগাযোগ করছি। আমারও সুযোগ আসছে। তার মানে এটা নয়, আমি আর ছোটপর্দার নাটক করব না। ওই মাধ্যমই তো আমায় তাসনিয়া ফারিণ বানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সবার সঙ্গে যোগাযোগ করছি, আমারও সুযোগ আসছে: তাসনিয়া ফারিণ

আপডেট সময় : ০৮:১০:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫