ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শেষ হলো অমর একুশে বইমেলা Logo নির্ধারিত ভাড়ার চেয়ে এক টাকা বেশি নেয়ার সুযোগ নেই:সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী Logo পয়লা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo জ্বালানি তেলের রেশনিং সীমা তুলে নিয়েছে সরকার Logo ওয়াকআউট করার অধিকার বিরোধী দলের রয়েছে: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ Logo খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশের জাতীয় সংসদ Logo তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করতে পারেন মন্ত্রী ও উপদেষ্টা Logo জঙ্গল সলিমপুর এলাকায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছে পুলিশ Logo অযথা আতঙ্ক ও ভীতি সংকটকে আরও ঘনীভূত করছে: শায়খ আহমাদুল্লাহ Logo আন্তর্জাতিক নারী দিবস আজ

এমআরইউ এর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • / 160
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাংবাদিক নির্যাতন বন্ধ, মিথ্যা মামলা প্রত্যাহার এবং সারাদেশে সাংবাদিক হত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (এমআরইউ)।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেল ৩টায় আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

এমআরইউ’র আহ্বায়ক শাহরিয়ার নাঈম বলেন,
সত্য প্রকাশ করাই সাংবাদিকের দায়িত্ব। কিন্তু সেই সত্য বলার কারণেই তারা বারবার হামলা ও নির্যাতনের শিকার হন। এটি কোনো সভ্য সমাজের চলন হতে পারে না। আমরা স্পষ্টভাবে বলতে চাই—সাংবাদিকদের ওপর হামলার বিচার চাই, এবং কোনো মিথ্যা মামলা মেনে নেওয়া হবে না।

যুগ্ম আহ্বায়ক সোহাগ খান সাম্প্রতিক পরিস্থিতিকে উদ্বেগজনক উল্লেখ করে বলেন,
সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের ওপর হামলা, হুমকি ও হয়রানিমূলক মামলার সংখ্যা বেড়েছে। এসব অবিলম্বে বন্ধ করতে হবে। যারা সাংবাদিকদের ওপর হামলা চালায় তাদের বিচারের মুখোমুখি করা জরুরি।

কর্মসূচিতে আরও বক্তব্য দেন—
মিসবাহ উদ্দিন, ইয়াসিন আরাফাত, রাতুল, সাগর, সুজন, মাহবুব আলম, আবির, জাকির, রনি, আসিফ, মনির, আলমগীর এবং বাপ্পি। বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের বিবেক,তাই তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

বক্তারা আরও জানান, সাংবাদিক নির্যাতনের প্রতিটি ঘটনার বিচার না হওয়া পর্যন্ত এমআরইউ মাঠে থাকবে এবং আন্দোলন চালিয়ে যাবে।

কর্মসূচিতে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সদস্যসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এমআরইউ এর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:৪৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫