ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস Logo দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ Logo প্রত্যেক উপজেলায় সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ বরাদ্দ   Logo হরমুজ এড়িয়ে সৌদি থেকে তেল নিয়ে চট্টগ্রাম আসছে জাহাজ Logo জ্বালানি সাশ্রয়ে বুধ-বৃহস্পতিবার হাইকোর্টের বিচারকাজ চলবে ভার্চুয়ালি

রিয়া মনিকে কুপিয়ে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • / 492
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় রিয়া মনি নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার কামারগাঁও এলাকায় একটি র‌্যাংগস কোম্পানির স্টাফ কোয়ার্টারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামী আদিলকে আটক করেছে পুলিশ।

নিহত রিয়া মনি (২২) জামালপুরের চুনুটিয়া গ্রামের হালিম মন্ডলের মেয়ে। তার স্বামী বাবুর্চি আদিলের সঙ্গে সোনারগাঁয়ে ভাড়াটিয়া বাড়িতে থাকতেন তিনি।

স্থানীয়রা জানায়, আদিল দীর্ঘদিন ধরে র‌্যাংগস কোম্পানিতে বাবুর্চির কাজ করে আসছিলেন। গত ৯ মাস আগে রিয়া মনিকে বিয়ের পর তাকে নিয়ে কামারগাঁও এলাকায় প্রতিষ্ঠানটির কোয়ার্টারে ওঠেন।

বুধবার সকালে সেই কোয়ার্টারের ঘরের ভেতরে রিয়া মনির রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রিয়া মনিকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ১০:৪০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫